উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের একটি খণ্ডিত চিত্র-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের একটি খন্ডিত চিত্র-এ বক্তব্যটি যথার্থ। বাংলাদেশের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভূমি, মর্যাদা, ক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য। ভূমিভিত্তিক স্তরবিন্যাসের ক্ষেত্রে চারটি স্তরবিন্যাস লক্ষ করা যায়। যার সর্বোচ্চ স্থানে রয়েছে ভূমি মালিক বা ধনী কৃষক। ক্ষমতার দিক থেকেও এরাই সবার ওপরে অবস্থান করে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে প্রান্তিক কৃষক। যারা নিজ জমিতে চাষাবাদ করে। এভাবে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে বর্গাদার চাষি বা কৃষক এবং ভূমিহীন চাষি বা কৃষক। এরা ক্ষমতার দিক থেকে উপরের দুই শ্রেণির নিচে অবস্থান করে। আবার মর্যাদার ভিত্তিতে গ্রামীণ সমাজে দুটি শ্রেণি পরিলক্ষিত হয়। যথা- আরোপিত এবং অর্জিত মর্যাদা। জাতিভেদ প্রথার প্রভাবে আমাদের দেশে এখন হিন্দু সমাজে আরোপিত মর্যাদা এখনও সক্রিয় তবে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার যুগে আরোপিত মর্যাদা অনেকাংশেই কমে এসে অর্জিত মর্যাদা স্থান করে নিয়েছে। ক্ষমতাভিত্তিক স্তর বিন্যাসের ক্ষেত্রে গ্রাম সমাজে দুটি দিক পরিলক্ষিত হয়। যথা- ভূমি মালিক এবং রাজনৈতিক দল। এ দুই শ্রেণির অন্তর্গত হন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সংসদ সদস্য, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যগণ, মোড়ল প্রমুখ। তবে গ্রাম সমাজে ক্ষমতার ভিত্তিতে যে স্তরবিন্যাস লক্ষ করা যায় তার মধ্যে উচ্চ স্থানে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। এরপর রয়েছে গ্রামীণ মোড়ল ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। উদ্দীপকে দেখা যায়, মি. 'খ'-এর বাবার অনেক জমিজমা রয়েছে। একপর্যায়ে তিনি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। স্তরবিন্যাসের এরূপ আলোচনা এককভাবে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ক্ষমতাভিত্তিক সামাজিক স্তরবিন্যাসকে নির্দেশ করেছে। কেননা এখানে ভূমিভিত্তিক স্তরবিন্যাস এবং মর্যাদাভিত্তিক স্তরবিন্যাস উপেক্ষিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের খন্ডিত চিত্র মাত্র।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের একটি খণ্ডিত চিত্র-বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর