শেয়ারFacebookWhatsApp

সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের শারাফাত চৌধুরীর অবস্থান নির্ণয় করো।

উত্তর: গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের শারাফাত চৌধুরীর অবস্থান ধনী কৃষকের পর্যায়ভুক্ত। গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে । গ্রামে ধনী কৃষকেরা প্রভাবশালী হয়ে থাকেন। উদ্দীপকের শারাফাত চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তির মালিক। এ কারণে তিনি বেশ প্রভাবশালীও বটে। এলাকার বিচার সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ । শারাফাত চৌধুরীর এ অবস্থান গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসের ধনী কৃষককেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের সামাজিক স্তরবিন্যাসে শারাফাত চৌধুরীর অবস্থান ধনী কৃষকের অন্তর্ভুক্ত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের শারাফাত চৌধুরীর অবস্থান নির্ণয় করো।

উদ্দীপক

শারাফাত চৌধুরী তার এলাকায় প্রচুর ভূ-সম্পত্তির মালিক। তিনি এলাকায় রাজনৈতিক ক্ষমতারও অধিকারী। এই কারণে এলাকার মানুষের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি বেশি। তিনি এলাকায় বিচার-সালিশও করেন ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সমাজে ব্যক্তি বা গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণি, ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়।

উত্তর

শারীরিক বৈশিষ্ট্যের কারণে নারী বা পুরুষভেদে আমাদের সামাজিক পরিচয়ের ভিন্নতা বোঝাতেই জেন্ডার ধারণাটি ব্যবহৃত হয় । 'জেন্ডার' শব্দের আভিধানিক অর্থ হচ্ছে লিঙ্গ। 'জেন্ডার' হচ্ছে নারী ও পুরুষের সৃষ্ট প্রভেদ, যার প্রণেতা হলো মানুষ। জেন্ডার শব্দটি নারী ও পুরুষের ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যাবলির মধ্যে পার্থক্য নির্দেশ করে। সমাজের মানুষ এ পার্থক্য চিহ্নিত করে নারী- পুরুষের মধ্যকার নানাবিধ ভিন্নতা নির্দেশ করার জন্য জেন্ডার ধারণাটি ব্যবহার করে।

উত্তর

গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের শারাফাত চৌধুরীর অবস্থান ধনী কৃষকের পর্যায়ভুক্ত। গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে । গ্রামে ধনী কৃষকেরা প্রভাবশালী হয়ে থাকেন। উদ্দীপকের শারাফাত চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তির মালিক। এ কারণে তিনি বেশ প্রভাবশালীও বটে। এলাকার বিচার সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ । শারাফাত চৌধুরীর এ অবস্থান গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসের ধনী কৃষককেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের সামাজিক স্তরবিন্যাসে শারাফাত চৌধুরীর অবস্থান ধনী কৃষকের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের শারাফাত চৌধুরী বাংলাদেশের নগর সমাজের ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক এলিটের অন্তর্ভুক্ত। শহুরে সমাজে ক্ষমতার ভিত্তিতে ৩টি শ্রেণি পরিলক্ষিত হয়। যথা— (১) শাসক এলিট (২) অশাসক এলিট (৩) চাপ সৃষ্টিকারী দল । শাসক এলিট বলতে তাদেরকে বোঝায়, যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অশাসক এলিট হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল ও তার নেতারা, যারা সরকারের সমালোচনা করেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকেন। অন্যদিকে চাপ সৃষ্টিকারী দল কোনো রাজনৈতিক দল নয়। এ শ্রেণি দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য, গঠনমূলক সমালোচনা, বিবৃতি প্রদান বা সাক্ষাৎকার দিয়ে থাকে । উদ্দীপকের শারাফাত চৌধুরী রাজনৈতিক ক্ষমতার অধিকারী। এ কারণে এলাকার মানুষের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি বেশি। তিনি এলাকায় বিচার- সালিশও করেন। এখানে শারাফাত চৌধুরী শাসক দল নাকি বিরোধী রাজনৈতিক দলের তার উল্লেখ নেই। এ প্রেক্ষিতে বলা যায়, শারাফাত চৌধুরী শাসক কিংবা অশাসক যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, তাকে শহরকেন্দ্রিক ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক এলিটের আওতাভুক্ত হিসেবে বিবেচনা করা যায় ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।