বাংলাদেশের নগর সমাজের ক্ষেত্রে উদ্দীপকের শারাফাত চৌধুরীর ক্ষমতা কাঠামো বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকের শারাফাত চৌধুরী বাংলাদেশের নগর সমাজের ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক এলিটের অন্তর্ভুক্ত। শহুরে সমাজে ক্ষমতার ভিত্তিতে ৩টি শ্রেণি পরিলক্ষিত হয়। যথা— (১) শাসক এলিট (২) অশাসক এলিট (৩) চাপ সৃষ্টিকারী দল । শাসক এলিট বলতে তাদেরকে বোঝায়, যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অশাসক এলিট হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল ও তার নেতারা, যারা সরকারের সমালোচনা করেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকেন। অন্যদিকে চাপ সৃষ্টিকারী দল কোনো রাজনৈতিক দল নয়। এ শ্রেণি দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য, গঠনমূলক সমালোচনা, বিবৃতি প্রদান বা সাক্ষাৎকার দিয়ে থাকে । উদ্দীপকের শারাফাত চৌধুরী রাজনৈতিক ক্ষমতার অধিকারী। এ কারণে এলাকার মানুষের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি বেশি। তিনি এলাকায় বিচার- সালিশও করেন। এখানে শারাফাত চৌধুরী শাসক দল নাকি বিরোধী রাজনৈতিক দলের তার উল্লেখ নেই। এ প্রেক্ষিতে বলা যায়, শারাফাত চৌধুরী শাসক কিংবা অশাসক যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, তাকে শহরকেন্দ্রিক ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক এলিটের আওতাভুক্ত হিসেবে বিবেচনা করা যায় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের নগর সমাজের ক্ষেত্রে উদ্দীপকের শারাফাত চৌধুরীর ক্ষমতা কাঠ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর