উদ্দীপক-২ এ বর্ণিত সমাজে পেশার বৈচিত্র্য লক্ষণীয়- বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপক-২ এ শহর সমাজের কথা বলা হয়েছে। কেননা শহরের সমাজব্যবস্থায় বৈচিত্র্যময় পেশা লক্ষণীয় । পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শহরগুলোর অধিকাংশ মানুষ অকৃষিজ পেশায় নিয়োজিত। বিভিন্ন সরকারি-বেসরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরি এবং ব্যবসা-বাণিজ্যই বাংলাদেশের শহরবাসীদের প্রধান আয়ের উৎস। বাংলাদেশের শহরগুলোতে ব্যাংক, বিমা, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অবস্থিত। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মানুষ চাকরি করছে। বাংলাদেশের শহরগুলোতে সমাজের একটি অংশ উচ্চবিত্ত শ্রেণির অন্তর্গত । শিল্পপতি, বড় ব্যবসায়ী এবং সরকারি আমলারা উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। এদের জীবনযাত্রার মান অনেক উন্নত। শহরের অভিজাত এলাকায় তারা বসবাস করে। শহুরে সমাজের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি। এরা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে। তবে বর্তমানে বাংলাদেশের শহুরে সমাজের একটি বিরাট অংশই নিম্নবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। এরা শহর জীবনে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এরা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে কোনোভাবে জীবন নির্বাহ করছে। এদের বাসস্থান শহরের ঘিঞ্জি অস্বাস্থ্যকর বস্তিগুলো। উল্লেখ্য যে, বাংলাদেশের শহরবাসীর সার্বিক অর্থনৈতিক অবস্থা আশানুরূপ নয় । শিক্ষিত বেকারের একটি বিরাট অংশই আজ নগর জীবনে চাকরির অপেক্ষায়। এ কারণেই নগর জীবনে অনেকের মধ্যে ব্যস্ততা, হতাশা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, মানসিক অস্থিরতা এবং সদা ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-২ এ বর্ণিত সমাজে পেশার বৈচিত্র্য লক্ষণীয়- বিশ্লেষণ কর ।
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর