উদ্দীপকে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেবের অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেব সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীন সামাজিক স্তরবিন্যাসের প্রধান ভিত্তি হচ্ছে ভূমির মালিকানা। ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামে প্রধানত চারটি শ্রেণি দেখা যায়। ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক। গ্রামে যারা অধিক পরিমাণ ভূমি এর মালিক তারা ধনী কৃষক হিসেবে বিবেচিত। বাংলাদেশী সমাজবিজ্ঞানী বি কে জাহাঙ্গীরের মতে, যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমি আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। সাধারণত গ্রামীণ সমাজের নেতৃত্বে যারা থাকেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বেশি জমির মালিক। অর্থাৎ ধনী কৃষক শ্রেণী সমাজে সর্বাধিক সামাজিক মর্যাদা ও ক্ষমতা ভোগ করে। উদ্দীপকেও বলা হয়েছে কবির সাহেব গ্রামে বিশাল ভূসম্পদের মালিক। সুতরাং বলা যায় তিনি একজন ধনী কৃষক। যেহেতু গ্রামীণ সমাজের স্তরবিন্যাস হয় ভূমির মালিকানার উপরে, আর সর্বোচ্চ স্তরে থাকে ধনী কৃষকেরা। প্রচুর ভূমির মালিক হয়েই ধনী কৃষক হতে হয়। যেহেতু কবির সাহেবের অনেক ভূমি বা জমি রয়েছে তাই তিনিও একজন ধনী কৃষক। তাই বলা যায় উদ্দীপকের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেব সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেবের অবস্থান ব্যাখ্যা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর