উদ্দীপকে বর্ণিত সমাজের ক্ষমতা কাঠামো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপাকে বর্ণিত সমাজ তথা গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো নিম্নে বিশ্লেষণ করা হলো : সামাজিক শ্রেণীসমূহের অবস্থান, পারস্পরিক সম্পর্ক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেণী সমূহের ভূমিকা ইত্যাদি প্রেক্ষিতে গ্রামীণ সমাজ যে কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয় তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলে। গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ হচ্ছে ভূমির মালিকানা, বংশমর্যাদা, জ্ঞাতিগোষ্ঠী, সামাজিক নেতৃত্ব প্রভৃতি। তবে গ্রামীণ ক্ষমতা কাঠামোর মুখ্য উপাদান হচ্ছে ভূমির মালিকানা। অনেক বেশি ভূমির মালিকানা থাকলে বর্গা চাষী ও দিনমজুর শ্রেণীর একটি বড় অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। একজন অনেক ভূমির মালিককে মানুষ তার প্রতিপত্তির বদৌলতে সম্মান প্রদর্শন করতে বাধ্য হয়, তাই তিনি ক্ষমতাবান ও হয়ে ওঠেন। আবহমান কাল থেকেই তথাকথিত উচ্চ বংশীয় মানুষ গ্রামীন ক্ষমতা কাঠামোতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। আবার সামাজিক নেতৃত্ব ও গ্রামীণ ক্ষমতার মাত্রা নির্ধারণের ভূমিকা রাখে। যেমন গ্রামীন সমাজের মাতবর, সরদার শ্রেণি দেখা যায়। যারা উত্তরাধিকার সূত্রে সমাজের সালিশ পরিচালনা ও বিবাদ মীমাংসায় ভূমিকা রাখে। একইভাবে জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বও ক্ষমতা নির্ধারণের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন কোনো নির্বাচনে বড় একটি গোষ্ঠীর সদস্যরা উৎসাহের সাথে সমর্থন দেয় বলে ক্ষমতা অর্জন সহজ হয়। তাই বলা যায়, গ্রামীণ ক্ষমতা কাঠামো বহুমুখী উপাদানের সমন্বয়ে গড়ে উঠে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমাজের ক্ষমতা কাঠামো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর