শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মনি যে স্থানে বেড়াতে যায় সেই সমাজের সংস্কৃতি ও মনির সংস্কৃতির মিল-অমিলগুলো বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকের মনি শহরে বাস করে এবং গ্রামে বেড়াতে যায়। গ্রামীণ ও শহুরে সংস্কৃতির মধ্যে মিল-অমিল উভয়ই বিদ্যমান । গ্রাম সমাজে অর্থনীতির ভিত্তি হলো ভূমি এবং অধিকাংশ মানুষই কৃষিভিত্তিক পেশানির্ভর। অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী বা চাকরিজীবী লক্ষণীয় হলেও পেশার বৈচিত্র্য দেখা যায় কম। অন্যদিকে শহরে অকৃষিভিত্তি এবং শিল্পমুখী পেশা গ্রহণের প্রবণতা বেশি। শহরে শ্রমবিভাজনও দৃশ্যমান । এখানে উল্লম্ব গতিশীলতা চোখে পড়ে। পক্ষান্তরে গ্রামীণ জীবন গতিশীলতায় কিছুটা স্থবির। এখানে সামাজিক মর্যাদা নির্ধারিত হয় জন্মসূত্রে। গ্রামীণ সমাজের সামাজিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে অধিবাসীদের রক্তের সম্পর্কের ওপর অন্যদিকে শহরে সামাজিক সম্পর্কের পরিধি বিস্তৃত, জটিল ও বৈচিত্র্যময়। গ্রামীণ সমাজের রাজনীতি পরিবার দ্বারা প্রভাবিত হলেও স্থানীয় পঞ্চায়েত এবং ইউনিয়ন কাউন্সিলের প্রাধান্যও লক্ষণীয়। অন্যদিকে শহুরে সমাজে রাজনীতির চর্চা বেশি হয়ে থাকে এবং তা জাতীয় রাজনীতির সাথেই বেশি যুক্ত থাকে । গ্রামীণ সমাজে সাংস্কৃতিক জীবনে বস্তুগত ও অবস্তুগত উভয় দিক থেকে পার্থক্য দেখা যায় এবং শিক্ষার হারও তুলনামূলকভাবে কম। গ্রামীণ শিক্ষাব্যবস্থা সরকারনির্ভর। অন্যদিকে শহর সমাজে শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি। এসব পার্থক্য থাকলেও গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে সাদৃশ্যও অনেক ক্ষেত্রে লক্ষণীয়। যেমন— বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং মোট শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশ সরাসরি কৃষির সাথে সম্পর্কিত। ফলে শহুরে সমাজকে গ্রামীণ সমাজের ওপর নির্ভর করতে হয় । শহরে জাতীয় উৎসব ও আচার- অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সবাই অংশগ্রহণ করে থাকে। অনেক সময় এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকেই গ্রাম থেকে শহরে আসে। ইদানীং গ্রাম সমাজেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ সব অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম ও শহর সমাজের আন্তঃসম্পর্ক তৈরি হয়। সম্প্রতি শহুরে সমাজের মতো গ্রামীণ সমাজেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। গ্রামীণ পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার নির্বাচনেও দলীয় প্রভাব চোখে পড়ে। তাছাড়া অনেকেই শিক্ষিত হয়ে গ্রামে ফিরে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গ্রামীণ ও শহুরে সমাজের সংস্কৃতির মধ্যে মিল-অমিল উভয়ই বিদ্যমান।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের মনি যে স্থানে বেড়াতে যায় সেই সমাজের সংস্কৃতি ও মনির সংস…

উদ্দীপক

মনি বাবা-মার একমাত্র সন্তান। বাসায় একা একা তার সময় কাটতে চায় না। একসময় সে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। একবার গ্রামে গিয়ে নদী এবং খোলা প্রান্তর দেখে সে অবাক্ হয়ে যায় ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

যেসব কৃষক নিজ জমিতে চাষাবাদ করে কোনো রকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক চাষী বা কৃষক ।

উত্তর

বয়স বৈষম্য বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাবপোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায় । বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। তাদেরকে বিচ্ছিন্ন, নির্ভরশীল, আবেগীয় দিক থেকে অস্থিতিশীল এবং দুর্বলচিত্তের অধিকারী বলে গণ্য করে। আর এ ধরনের মনোভাব থেকেই প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি হয় ।

উত্তর

উদ্দীপকের মনির বসবাসে শহুরে সমাজের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট । ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম । শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়। শহরের মানুষের জীবন অনেকটাই প্রযুক্তি নির্ভর। শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। উদ্দীপকের মনি বাবা-মার একমাত্র সন্তান। বাসায় একা একা তার সময় কাটতে চায় না। একসময় সে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। এসব তথ্য এবং পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বোঝা যায়, মনির বসবাসের ধরন শহুরে সমাজের বৈশিষ্ট্যকেই প্রকাশ করছে।

উত্তর

উদ্দীপকের মনি শহরে বাস করে এবং গ্রামে বেড়াতে যায়। গ্রামীণ ও শহুরে সংস্কৃতির মধ্যে মিল-অমিল উভয়ই বিদ্যমান । গ্রাম সমাজে অর্থনীতির ভিত্তি হলো ভূমি এবং অধিকাংশ মানুষই কৃষিভিত্তিক পেশানির্ভর। অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী বা চাকরিজীবী লক্ষণীয় হলেও পেশার বৈচিত্র্য দেখা যায় কম। অন্যদিকে শহরে অকৃষিভিত্তি এবং শিল্পমুখী পেশা গ্রহণের প্রবণতা বেশি। শহরে শ্রমবিভাজনও দৃশ্যমান । এখানে উল্লম্ব গতিশীলতা চোখে পড়ে। পক্ষান্তরে গ্রামীণ জীবন গতিশীলতায় কিছুটা স্থবির। এখানে সামাজিক মর্যাদা নির্ধারিত হয় জন্মসূত্রে। গ্রামীণ সমাজের সামাজিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে অধিবাসীদের রক্তের সম্পর্কের ওপর অন্যদিকে শহরে সামাজিক সম্পর্কের পরিধি বিস্তৃত, জটিল ও বৈচিত্র্যময়। গ্রামীণ সমাজের রাজনীতি পরিবার দ্বারা প্রভাবিত হলেও স্থানীয় পঞ্চায়েত এবং ইউনিয়ন কাউন্সিলের প্রাধান্যও লক্ষণীয়। অন্যদিকে শহুরে সমাজে রাজনীতির চর্চা বেশি হয়ে থাকে এবং তা জাতীয় রাজনীতির সাথেই বেশি যুক্ত থাকে । গ্রামীণ সমাজে সাংস্কৃতিক জীবনে বস্তুগত ও অবস্তুগত উভয় দিক থেকে পার্থক্য দেখা যায় এবং শিক্ষার হারও তুলনামূলকভাবে কম। গ্রামীণ শিক্ষাব্যবস্থা সরকারনির্ভর। অন্যদিকে শহর সমাজে শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি। এসব পার্থক্য থাকলেও গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে সাদৃশ্যও অনেক ক্ষেত্রে লক্ষণীয়। যেমন— বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং মোট শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশ সরাসরি কৃষির সাথে সম্পর্কিত। ফলে শহুরে সমাজকে গ্রামীণ সমাজের ওপর নির্ভর করতে হয় । শহরে জাতীয় উৎসব ও আচার- অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সবাই অংশগ্রহণ করে থাকে। অনেক সময় এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকেই গ্রাম থেকে শহরে আসে। ইদানীং গ্রাম সমাজেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ সব অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম ও শহর সমাজের আন্তঃসম্পর্ক তৈরি হয়। সম্প্রতি শহুরে সমাজের মতো গ্রামীণ সমাজেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। গ্রামীণ পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার নির্বাচনেও দলীয় প্রভাব চোখে পড়ে। তাছাড়া অনেকেই শিক্ষিত হয়ে গ্রামে ফিরে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গ্রামীণ ও শহুরে সমাজের সংস্কৃতির মধ্যে মিল-অমিল উভয়ই বিদ্যমান।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।