উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজের সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সমাজ ও সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত নাহিদা ও হাসিবুল ঢাকায় বাস করে। তারা টেলিভিশনের একটি নাটকে বাংলাদেশের গ্রামীণ সমাজের সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখে অবাক হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীপথ হচ্ছে গ্রামীণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি। গ্রামীণ মানুষের সহজ-সরল জীবনে চাষাবাদ প্রধান জীবিকার মাধ্যম। তারা লাঙল-গরু দিয়ে হালচাষ করে ভূমিতে ফসল ফলায় এবং সে ফসলকে প্রক্রিয়াজাত করে খাদ্যে রূপান্তর করতে গ্রামীণ মহিলারা প্রধান ভূমিকা পালন করে । মাঠ থেকে ধান কেটে আনার পর সেগুলো মাড়াই শেষে মহিলারা ঢেঁকিতে সেই ধান ভানে এবং চালে রূপান্তর করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত টেলিভিশনের নাটকে বাংলাদেশের গ্রামীণ সমাজ ও সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজের সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর