উদ্দীপকের 'A [গণিত] কোন সমাজকে নির্দেশ করে? উক্ত সমাজের ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] শহুরে সমাজকে নির্দেশ করে। শহুরে সমাজে ক্ষমতা কাঠামো বৈচিত্র্যময়। শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো বহুমুখী পেশা। এখানে একক পরিবারই বেশি দেখা যায়। এ শহুরে সমাজ অর্জিত, আরোপিত নয় । উদ্দীপকের 'A [গণিত] -তেও এসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, যা মূলত শহুরে সমাজকেই নির্দেশ করে । শহুরে সমাজে ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি হলো পেশা। বিভিন্ন কলকারখানার মালিক, শিল্পপতি, ডাক্তার, আমদানিকারক প্রভৃতি ব্যক্তি সমাজের উচ্চ স্তরে অবস্থান করেন। পক্ষান্তরে, দিনমজুর, শ্রমিক সমাজের নিম্নস্তরের অন্তর্গত। শহুরে সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে অন্যতম একটি প্রত্যয় হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। এছাড়া বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহুরে সমাজে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। পাশাপাশি উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এছাড়া শহুরে সমাজের ক্ষমতা কাঠামোতে নারী নেতৃত্ব বিদ্যমান। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের ব্যাপক অন্তর্ভুক্তির বিষয়টি লক্ষ করা যায়। সর্বোপরি, শহুরে সমাজের ক্ষমতা কাঠামোয় মূলত উচ্চবিত্ত শ্রেণির লোকেরাই অধিক ক্ষমতাবান । সুতরাং বলা যায়, শহুরে সমাজে ক্ষমতা কাঠামো বৈচিত্র্যময় । উচ্চ শ্রেণির লোকেরাই ক্ষমতা কাঠামোর মূল নির্ধারক হিসেবে বিবেচিত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A কোন সমাজকে নির্দেশ করে? উক্ত সমাজের ক্ষমতা কাঠামো ব্য…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর