উদ্দীপকের 'B [গণিত] কোন সমাজকে নির্দেশ করে? উক্ত সমাজের স্তরবিন্যাস বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] গ্রামীণ সমাজকে নির্দেশ করে। গ্রামীণ সমাজ হলো ক্ষুদ্রায়তনের ও কম বসতিপূর্ণ এলাকা যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বাস করে, চারপাশে থাকে তাদের চাষাবাদের ভূমি। অর্থাৎ এ - সমাজ বলতে কৃষি কাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকে বোঝায় । কৃষিকাজের জন্য অধিক শ্রমিকের প্রয়োজন হয় বলে আবহমানকাল ধরে গ্রামীণ সমাজে যৌথ পরিবারের প্রাধান্য দেখা যায়। এখানে অধিকাংশ ক্ষেত্রে বংশানুক্রমে সামাজিক মর্যাদা আরোপিত হয়। ফলে গ্রামের সামাজিক গতিশীলতা তুলনামূলক কম হয়। এসকল বৈশিষ্ট্যের সাথে তুলনা করলে বোঝা যায়, উদ্দীপকের 'B [গণিত] গ্রামীণ সমাজকে নির্দেশ করে। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে ভূমি মালিকানা, শিক্ষা, ক্ষমতা ও কর্তৃত্ব, বংশ মর্যাদা প্রভৃতি উপাদান মূল ভিত্তি হিসেবে কাজ করে। ভূমি মালিকানার ভিত্তিতে সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা- ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক । আবার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সেখানে কতকগুলো শ্রেণি বিদ্যমান। যেমন- সাক্ষরজ্ঞানসম্পন্ন, প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত, মাধ্যমিক শিক্ষাপ্রাপ্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত প্রভৃতি। অন্যদিকে ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে স্তরায়ন হলো- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, মাতব্বর, নেতৃস্থানীয় ব্যক্তি, সচেতন ব্যক্তি প্রমুখ। উল্লিখিত উপাদানগুলোর পাশাপাশি কোনো কোনো গ্রামীণ সমাজে নির্দিষ্ট বংশ যেমন- সৈয়দ, শেখ, তালুকদার প্রমুখ বংশের প্রেক্ষিতেও স্তরায়ন দেখা যায় । পরিশেষে বলা যায়, গ্রামীণ সমাজে বিভিন্ন উপাদানের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসে করা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B কোন সমাজকে নির্দেশ করে? উক্ত সমাজের স্তরবিন্যাস বিশ্ল…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর