উদ্দীপকে আনিকার মামার অবস্থান গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের কোন স্তরে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আনিকার মামার অবস্থান গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উচ্চতরে। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমিই সেখানে প্রধান অর্থনৈতিক সম্পদ। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে বিভিন্ন শ্রেণির লক্ষ করা যায়। এগুলোর মধ্যে অন্যতম হলো ধনী কৃষক । গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের ভিত্তিতে ধনী কৃষক উচ্চস্তরে অবস্থান করে। আবার গ্রামে স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ i সমাজে ক্ষমতার শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী এবং প্রভাবশালী পরিবার থেকে আগত। যেমনটি উদ্দীপকে আনিকার মামার ক্ষেত্রেও লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, গ্রামের বসবাসরত আনিকার মামার অনেক জমিজমা রয়েছে। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদেরও সদস্য। এজন্য গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করে। এ থেকে বোঝা যায়, আনিকার মামা গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উচ্চতরে অবসান করেছেন ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আনিকার মামার অবস্থান গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের কোন স্তর…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর