উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলে। গ্রামীণ ক্ষমতা কাঠার মূল উপাদান বংশ মর্যাদা, ভূমির মালিকানা ইত্যাদি। তবে গ্রামীন ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে বড় বংশের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। গ্রামীণ সমাজে যে সকল বংশের সকলের শিক্ষিত এবং বিভিন্ন উচ্চপদস্থ এবং ভালো ভালো পর্যায়ে আত্মীয়স্বজন আছে, তারা ক্ষমতাবান হিসেবে বিবেচিত। এবং তাদের বংশ মর্যাদা উঁচু থাকায় সবাই তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। যার ফলে তারা ক্ষমতাবান হয়ে ওঠে। এর ফলে তারা গ্রামের বিচার সালিশে মুখ্য ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের এই ক্ষমতা উত্তরাধিকারের সূত্রের তাদের পরিবারের অন্যান্য সদস্যদের উপর বর্তায়। উদ্দীপকেও চৌধুরী পরিবারের বংশমর্যাদা উচ্চ বংশ হিসেবে বলা হয়েছে। এছাড়াও তারা প্রজন্ম থেকে প্রজন্ম সালিসের দায়িত্ব পালন করে আসছে। যা গ্রামীণ ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানটিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর কোন উপাদানকে…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর