শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে - বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের চৌধুরী পরিবার কয়েক প্রজন্ম থেকে শোভনপুর গ্রামে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে শালিসের দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো দিন দিন পরিবর্তন হচ্ছে। আর এই ক্ষমতা কাঠামো রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট বর্তাচ্ছে। যার দরুন শোভনপুর গ্রামের পূর্বের ক্ষমতাবান ব্যক্তি নসু চৌধুরী নিজের ভূমি মীমাংসার জন্য রাজনৈতিক দলের নেতার সাহায্য নিয়েছেন । গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর অন্যতম একটি সনাতন উপাদান বংশ মর্যাদা। একসময় গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটির প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্বে সক্রিয় ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম তারাই এই ক্ষমতার অধিকারী ছিল। তবে বর্তমান সময়ে এই গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো পরিবর্তন এসেছে। বর্তমানে সমাজ কাঠামোয়। এ নেতৃত্বের ভার রাজনৈতিক ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্রেই বর্তমানে গ্রামীন ক্ষমতা কাঠামো পরিচালিত হচ্ছে। যার ফলে পূর্বে গ্রামীন বিচার সালিশে অনেক ভূমির মালিক এবং উচ্চ বংশ মর্যাদার লোকজনের প্রাধান্য থাকলেও বর্তমানে রাজনৈতিক নেতাদের এই প্রাধান্য লক্ষ্য করা যায়। উদ্দীপকে নসু চৌধুরীর পরিবার তাদের বংশ মর্যাদার কারণে তিন প্রজন্ম ধরে শোভনপুর গ্রামের বিচার সালিশের দায়িত্ব পালন করছে। অথচ কিছুদিন আগে নসু চৌধুরীর নিজের ভূমি বিরোধী মীমাংসার জন্য এলাকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার শরণাপন্ন হতে হয়েছে। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি ইত্যাদি কারণে গ্রামীন ক্ষমতা কাঠামোর সনাতন উপাদানগুলোর ভূমিকায় যথেষ্ট পরিবর্তন এসেছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে নসু চৌধুরীর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নি…

উদ্দীপক

উচ্চ বংশের নসু চৌধুরী পরিবারের তিন প্রজন্ম শোভনপুর গ্রামের বিচার সালিশের দায়িত্ব পালন করে আসছে। তবে এখন এ কাজে চৌধুরী পরিবারের গুরুত্ব হ্রাস পাচ্ছে। কিছুদিন আগে নসু চৌধুরীকে নিজের ভূমি বিরোধ মীমাংসার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের তরুণ নেতার সাহায্য নিতে হয়েছে।

Dhaka · 2021

উত্তর

যে সকল কৃষক নিজ জমিতে চাষাবাদ করে কোন রকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক কৃষক।

উত্তর

নগর সমাজের মানুষ অকৃষি জপেশায় নিযুক্ত থাকায় নগরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অকৃষিজ অর্থনৈতিক কর্মকাণ্ড। শহর এলাকায় সাধারণত মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষি ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। যেমন অফিস, আদালত, কলকারখানা, ফ্যাক্টরি ইত্যাদি প্রতিষ্ঠানের আধিক্য শহরে। আর তাই অকৃষিজ অর্থনৈতিক কর্মকান্ড শহরের অন্যতম বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলে। গ্রামীণ ক্ষমতা কাঠার মূল উপাদান বংশ মর্যাদা, ভূমির মালিকানা ইত্যাদি। তবে গ্রামীন ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে বড় বংশের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। গ্রামীণ সমাজে যে সকল বংশের সকলের শিক্ষিত এবং বিভিন্ন উচ্চপদস্থ এবং ভালো ভালো পর্যায়ে আত্মীয়স্বজন আছে, তারা ক্ষমতাবান হিসেবে বিবেচিত। এবং তাদের বংশ মর্যাদা উঁচু থাকায় সবাই তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। যার ফলে তারা ক্ষমতাবান হয়ে ওঠে। এর ফলে তারা গ্রামের বিচার সালিশে মুখ্য ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের এই ক্ষমতা উত্তরাধিকারের সূত্রের তাদের পরিবারের অন্যান্য সদস্যদের উপর বর্তায়। উদ্দীপকেও চৌধুরী পরিবারের বংশমর্যাদা উচ্চ বংশ হিসেবে বলা হয়েছে। এছাড়াও তারা প্রজন্ম থেকে প্রজন্ম সালিসের দায়িত্ব পালন করে আসছে। যা গ্রামীণ ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানটিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে চৌধুরী পরিবারের ভূমিকা গ্রামীন ক্ষমতা কাঠামোর বংশ মর্যাদা উপাদানকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের চৌধুরী পরিবার কয়েক প্রজন্ম থেকে শোভনপুর গ্রামে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে শালিসের দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো দিন দিন পরিবর্তন হচ্ছে। আর এই ক্ষমতা কাঠামো রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট বর্তাচ্ছে। যার দরুন শোভনপুর গ্রামের পূর্বের ক্ষমতাবান ব্যক্তি নসু চৌধুরী নিজের ভূমি মীমাংসার জন্য রাজনৈতিক দলের নেতার সাহায্য নিয়েছেন । গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর অন্যতম একটি সনাতন উপাদান বংশ মর্যাদা। একসময় গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটির প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্বে সক্রিয় ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম তারাই এই ক্ষমতার অধিকারী ছিল। তবে বর্তমান সময়ে এই গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো পরিবর্তন এসেছে। বর্তমানে সমাজ কাঠামোয়। এ নেতৃত্বের ভার রাজনৈতিক ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্রেই বর্তমানে গ্রামীন ক্ষমতা কাঠামো পরিচালিত হচ্ছে। যার ফলে পূর্বে গ্রামীন বিচার সালিশে অনেক ভূমির মালিক এবং উচ্চ বংশ মর্যাদার লোকজনের প্রাধান্য থাকলেও বর্তমানে রাজনৈতিক নেতাদের এই প্রাধান্য লক্ষ্য করা যায়। উদ্দীপকে নসু চৌধুরীর পরিবার তাদের বংশ মর্যাদার কারণে তিন প্রজন্ম ধরে শোভনপুর গ্রামের বিচার সালিশের দায়িত্ব পালন করছে। অথচ কিছুদিন আগে নসু চৌধুরীর নিজের ভূমি বিরোধী মীমাংসার জন্য এলাকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার শরণাপন্ন হতে হয়েছে। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি ইত্যাদি কারণে গ্রামীন ক্ষমতা কাঠামোর সনাতন উপাদানগুলোর ভূমিকায় যথেষ্ট পরিবর্তন এসেছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে নসু চৌধুরীর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।