তাসলিমা যে সমাজে বসবাস করছে সে সমাজের জীবন জীবিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তাসলিমা শহুরে সমাজে বসবাস করছে। নিম্নে শহুরে সমাজের জীবন-জীবিকা ব্যাখ্যা করা হলো : শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশে এর পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠা। শহুরে সমাজ জীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন জীবিকা অত্যন্ত গতিশীল। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে। এর ফলে বাসগৃহজনিত সংকট অতিপ্রকট। শহুরে সমাজে মধ্য ও নিম্নয়ের জনগণ বেশি এবং এদের বৃহৎ একটি অংশ বস্তিতে বসবাস করে। বৈচিত্র্যময় অকৃষিজ পেশা ও জীবন-জীবিকা শহুরর সমাজের অন্যতম বৈশিষ্ট্য। জীবিকা নির্বাহের জন্য শহরাঞ্চলের মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানাতে কাজ করে। উদ্দীপকের তাসলিমাও বস্তিতে বসবাস করে। তাছাড়া জীবিকা নির্বাহের জন্য সে পোশাক কারখানায় কাজ করে। আর এই কাজ করে কোনমতে তার দিন চলে যায়। যা শহুরে সমাজকে নির্দেশ করে। তাই বলা যায়, শহুরে সমাজে জীবন ব্যবস্থা স্বাধীন। এবং জীবিকা নির্বাহের বৈচিত্র্যময় পন্থা সেখানে বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তাসলিমা যে সমাজে বসবাস করছে সে সমাজের জীবন জীবিকা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর