উদ্দীপকের শামীমের সাথে তার বাবার শফিক সাহেবের সামাজিক অবস্থানের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শামীম ও তার বাবার মধ্যে গ্রামীণ এবং শহুরে সমাজের স্তরবিন্যাস অনুযায়ী সামাজিক মর্যাদায় পার্থক্য বিদ্যমান। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদার অন্যতম ভিত্তি হলো ভূমি মালিকানা। অর্থাৎ ভূমি মালিকানা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা নির্ধারণ করতে পারে। এ কারণেই দেখা যায়, গ্রামীণ সমাজে নেতৃত্বে থাকে সাধারণত ধনী কৃষকেরা। এছাড়াও কর্তৃত্বের ভিত্তিতে সৃষ্ট স্তরবিন্যাসের ফলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বাররা সামাজিক মর্যাদায় শীর্ষে অবস্থান করেন। গ্রামের মানুষ তাদেরকে অনেক সম্মান করেন। উদ্দীপকের শফিক সাহেব ও ধনী কৃষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেন। অন্যদিকে শহরে সমাজে সামাজিক মর্যাদা নির্ধারণের অন্যতম উপাদান হলো পেশা। শহুরে সমাজে উচ্চ পেশায় নিয়োজিত ব্যক্তিকে বেশি মর্যাদা দেওয়া হয়। সমাজে উচ্চ মর্যাদা অর্জনকারী এই পেশা সমূহ হলো ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, আমলা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি। উদ্দীপকের শামীমও একজন আইনজীবী এবং একটি ল ফার্মের মালিক। তার পেশার কারণে শহুরে সমাজে সামাজিক স্তরবিন্যাসে সে উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করে। তাই বলা যায় শফিক, সাহেব এবং তার ছেলে শামীম দুজনেই যার যার সমাজে উচ্চ স্তরে অবস্থান করলেও উভয়ের সামাজিক অবস্থান নির্ধারণের উপাদান ভিন্ন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শামীমের সাথে তার বাবার শফিক সাহেবের সামাজিক অবস্থানের পার…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর