দৃশ্যপট-১ এ সামাজিক স্তরবিন্যাসের কোন উপাদানটি চিত্রিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট -১ এ গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ভূমি মালিকানা উপাদানটি চিত্রিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসেরর মূল ভিত্তি হলো ভূমি মালিকানা। বাংলাদেশ গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষিনির্ভর। আর কৃষি ভিত্তিক অর্থনীতির উপাদানের প্রধান উপকরণ হচ্ছে ভূমি। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণী দেখা যায়, যথা– ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বার্গাচারী কৃষক, ভূমিহীন কৃষক। যেসব কৃষকের ২৫ বিগার ওপরে জমির মালিকানা আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। বর্গাচাষী ধনী কৃষকের কাজ থেকে জমি বর্গা নিয়ে চাষ করে। প্রান্তিক কৃষকরা নিজ জমিতে চাষাবাদ করে কোন রকমে নিজের ভরণপোষণ চালায়। অপরদিকে ভূমিহীন কৃষক ধনী ও প্রান্তিক কৃষকের জমিতে মজুরির বিনিময়ে শ্রম দেয়। উদ্দীপকে লক্ষ করা যায়, ফদিদ মিয়া রহিম শেখের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। আবার আবুল মিয়া রহিম শেখের জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন। উদ্দীপক ও উপরোক্ত আলোচনার তুলনামূলক পর্যালোচনা বোঝা যায়, রহিম শেখ ধনী কৃষক, ফরিদ মিয়া বর্গাচাষী এবং আবুল মিয়া একজন ভূমিহীন কৃষক। সুতরাং বলা যায় যে, দৃশ্যপট -১ এ গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ভূমি মালিকানা উপাদানটি চিত্রিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ সামাজিক স্তরবিন্যাসের কোন উপাদানটি চিত্রিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর