দৃশ্যপট-২ এ গ্রামীন সমাজ কাঠামোর পরিবর্তিত রূপটি নির্দেশ করছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি অর্থাৎ গ্রামের বিচার-সালিশে উচ্চ বংশীয় শেখ পরিবারের গুরুত্ব কমে যাওয়া গ্রামীন ক্ষমতার কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো : বংশ মর্যাদা গ্রামীন ক্ষমতা কাঠামোর অন্যতম সনাতন উপাদান। এক সময় গ্রামীণ ক্ষমতা কাঠামোর উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধানত রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্র বর্তমানে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম নিয়ামক। গ্রামীণ বিচার সালিশেও এখন রাজনৈতিক নেতাদেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। উদ্দীপকের রহিম শেখ এক সময় গ্রামের বিচার সালিশ করতেন। বর্তমানে রহিম শেখকে তার গ্রামের সালিশ বিচারে ডাকা হয় না। এমনকি রহিম শেখ তার নিজের একটি জমির সামান্য সমাধানের জন্য সরকারদলীয় রাজনৈতিক নেতা আবিরের কাছে অনুরোধ করেন। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি কারণে গ্রামীন ক্ষমতা কাঠামো সনাতন উপাদানগুলোর ভূমিকা যথেষ্ট পরিবর্তন এসেছে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের রহিম শেখ এর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এ গ্রামীন সমাজ কাঠামোর পরিবর্তিত রূপটি নির্দেশ করছে। ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর