দৃশ্যকল্প ২ এর আলোকে গ্রামীন ক্ষমতা কাঠামোতে রহিম মিয়ার বর্তমান অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ২ এর আলোকে গ্রামীন ক্ষমতা কাঠামোতে রহিম মিয়ার বর্তমান অবস্থান সর্বোচ্চ স্তরে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীন সামাজিক স্তরবিন্যাসের প্রধান ভিত্তি হচ্ছে ভূমির মালিকানা। ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামে প্রধানত চারটি শ্রেণি দেখা যায়। ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক। গ্রামে যারা অধিক পরিমাণ ভূমি এর মালিক তারা ধনী কৃষক হিসেবে বিবেচিত। বাংলাদেশী সমাজবিজ্ঞানী বি কে জাহাঙ্গীরের মতে, যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমি আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। সাধারণত গ্রামীণ সমাজের নেতৃত্বে যারা থাকেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বেশি জমির মালিক। অর্থাৎ ধনী কৃষক শ্রেণী সমাজে সর্বাধিক সামাজিক মর্যাদা ও ক্ষমতা ভোগ করে। উদ্দীপকেও দেখা যায় রহিম মিয়ার অল্প পর্যন্ত জমি থাকলেও বর্তমানে তার দুই ছেলে প্রবাসে থাকে। আর প্রবাস থেকে তাদের প্রেরিত অর্থ দিয়ে রহিম মিয়া গ্রামে অনেক জমি কিনেছেন এবং বাড়িতে পাকা দালান করেছেন। যেহেতু গ্রামীণ ক্ষমতা কাটানোর ভূমির মালিকানার উপর অনেকাংশে নির্ভর তাই রহিম মিয়ার ক্ষমতা ও বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে তিনি গ্রামের বিভিন্ন ঝামেলায সমাধানে ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি অনেক ভূমির মালিক হওয়ায় গ্রামীণ ক্ষমতা কাঠামো তার অবস্থান অনেক উপরে উঠে এসেছে। তাই বলা যায়, দৃশ্যকল্প ২ এর আলোকে গ্রামীন ক্ষমতা কাঠামোতে রহিম মিয়ার বর্তমান অবস্থান সর্বোচ্চ স্তরে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ২ এর আলোকে গ্রামীন ক্ষমতা কাঠামোতে রহিম মিয়ার বর্তমান অব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর