উদ্দীপক-১ এ বর্ণিত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ গ্রামীণ সমাজের কথা বলা হয়েছে। নিম্নে গ্রামীণ সমাজে প্রকৃতি ব্যাখ্যা করা হলো : উদ্দীপক-১ এ কৃষি উৎপাদন, কৃষিজ পেশা ও সালিশ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায়, এখানে কৃষি উৎপাদন অনেক বেশি হয়। পাশাপাশি বেশিরভাগ মানুষেরই পেশা হয় কৃষি। এছাড়াও এখানে শালিসীয় বিচার ইত্যাদি পরিলক্ষিত হয়। অর্থাৎ উদ্দীপক-১ এ গ্রামীণ সমাজের কথা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ সমাজ বলতে সাধারণত কৃষি নির্ভর পেশা ভিত্তিক জনসমষ্টিকে বোঝায় যারা সাধারণ ঐতিহ্য প্রথা রীতি-নীতি ও সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। এই সমাজের অর্থনীতির মূল ভিত্তি হলো ভূমির মালিকানা। ভূমির মালিকানা প্রেক্ষিতে এখানকার সামাজিক স্তরবিন্যাস ও ক্ষমতা কাঠামো নির্ধারিত হয়। গ্রামে তূলনামূলক কম মানুষ বসবাস করা এখানে ঘনবসতি থাকে না। গ্রামীণ সমাজের সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়াও গ্রামের আইন শৃঙ্খলা বা বিচারব্যবস্থায় শালিশীয় পদ্ধতি পরিলক্ষিত হয়। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম আদালতের মাধ্যমে ও স্থানীয় বিবাদ মিমাংসা হয়ে আসছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ বর্ণিত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর