শেয়ারFacebookWhatsApp

তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - এই উক্তির আলোকে কবির মিয়ার সমাজ ব্যবস্থায় বর্তমানে কি ধরনের পরিবর্তন লক্ষণীয় তা বিশ্লেষণ কর।

উত্তর: তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - ফারুক সাহেবের এই উক্তির আলোকে কবির মিয়ার সমাজ তথা গ্রামীণ সমাজ ব্যবস্থায় বর্তমানে নানা ধরনের পরিবর্তন লক্ষণীয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : প্রাচীনকাল থেকেই গ্রামীন সমাজের মানুষ ঐতিহ্যবাহী এবং সুনির্দিষ্ট ধারায় জীবন যাপন করে আসলেও শিক্ষা প্রযুক্তির কল্যাণে বর্তমানে গ্রামীণ জীবনধারায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। ফলে গ্রামীণ সমাজের প্রায় সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। কেননা আগে গ্রামীণ মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা তেমন কেউ উপলব্ধি করতে না। যার ফলে সন্তানদের উচ্চ শিক্ষিত করার বিষয়ে তাদের খুব একটা আগ্রহ দেখা যেত না। কিন্তু বর্তমানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট প্রকৃতির কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মানুষও শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তাই তারা যেকোনভাবেই তাদের সন্তানদের শিক্ষিত করে তুলতে চায়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বৈপ্লবিক পরিবর্তনের এসেছে আধুনিকতার ছোঁয়ায়। গ্রামের মানুষ এখন কৃষিভিত্তিক পেশার বাইরে প্রযুক্তি নির্ভর অনেক পেশা গ্রহণ করেছে। একই সাথে কৃষি উপকরণেও এসেছে আধুনিকতার ছোঁয়া। আদিমকালের ব্যবহৃত লাঙ্গল, হাল এর মত পুরনো যন্ত্রপাতি বাদ দিয়ে গ্রামীণ মানুষ এখন ট্রাক্টর, শ্যালো মেশিন ইত্যাদি আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করছে। এছাড়াও বর্তমানে গ্রামে চিকিৎসা ক্ষেত্রেও অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। পূর্বে গ্রামীণ মানুষ কবিরাজি চিকিৎসা গ্রহণ করলেও বর্তমানে তারা অসুস্থ হলেই ছুটে যায় হাসপাতালে, ভালো ডাক্তারের কাছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - এই উক্তির আলোকে কবির…

উদ্দীপক

কবির মিয়া ও ফারুক সাহেব বাল্যবন্ধু। কবির মিয়া আজও পিতৃভিটায় মাটির ঘরে বসবাস করেন। পেশায় তিনি কৃষক। ফারুক সাহেব সচিবালয়ে চাকরি করেন। বহুদিন পর ফারুক সাহেব বাল্যবন্ধু কবির মিয়ার বাড়িতে বেড়াতে এসেছেন। উঠানে গোলার পাশে দুই বন্ধু গল্প করছেন। একপর্যায়ে ফারুক সাহেব বলেন, তোমাদের গ্রামের ঘরে বিদ্যুৎ, রেফ্রিজারেটর, স্যাটেলাইট টিভি সংযোগ ও ইন্টারনেট সুবিধা বিদ্যমান, যা আধুনিকতার বহিঃপ্রকাশ।

Rajshahi · 2022

উত্তর

সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণীকে মধ্যবিত্ত শ্রেণি বলা হয়।

উত্তর

গ্রামীণ সমাজে সুনির্দিষ্ট সামাজিক ব্যবস্থা বিরাজ করায় এখানে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম। সামাজিক গতিশীলতা নির্ভর করে প্রেসার পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়নের উপর। কৃষি নির্ভর গ্রামীণ সমাজের একই পেশার ওপর সবাই নির্ভরশীল বলে সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়া গ্রামীন সমাজে প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়া কম পড়ে বলে সামাজিক গতিশীলতা অনেকাংশে কম থাকে।

উত্তর

উদ্দীপকের কবির মিয়া গ্রামীণ সমাজের এবং ফারুক সাহেব শহুরে সমাজের প্রতিনিধিত্ব করেন। নিম্নে উভয় সমাজের মধ্যে পার্থক্য নির্দেশ করা হলো : গ্রামীণ সমাজ বলতে কৃষি নির্ভর, পেশাভিত্তিক জনসমষ্টিকে বুঝায়। যারা সাধারণ ঐতিহ্য, প্রথা, রীতি,-নীতি ও সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। উদ্দীপকের কবির মিয়া যেহেতু মাটির ঘরে বসবাস করেন এবং পেশায় একজন কৃষক, সেহেতু তিনি গ্রামীণ সমাজকে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে শহুরে সমাজ বলতে এমন এক সীমিত এলাকার জনগোষ্ঠীকে বোঝায় যারা কৃষি ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। উদ্দীপকের ফারুক সাহেব সচিবালয়ে চাকরি করেন। এটি যেহেতু একটি অকৃষিজ পেশা, সেহেতু তিনি শহুরে সমাজের প্রতিনিধিত্ব করছেন। অর্থনৈতিক দিক থেকে গ্রামীন ও শহুরে সমাজের মধ্যে প্রধান বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষিনির্ভর হলেও শহুরে সমাজে অকৃষিভিত্তিক অর্থনীতি দেখা যায়। এছাড়াও গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো অনেকাংশে ঐতিহ্য নির্ভর ও ভূমি মালিকানার উপর নির্ভরশীল হলেও শহরে বিভিন্ন সংগঠনের নির্বাচিত বা মনোনীত সদস্য, আমলা, শিল্পপতি প্রভৃতি শ্রেণী ক্ষমতা ও মর্যাদার ধারক বাহক। এছাড়াও শিক্ষা সুযোগের দিক থেকেও গ্রামীণ সমাজ শহরের তুলনায় বেশ পিছিয়ে। গ্রামীণ সমাজে যেখানে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্কের প্রাধান্য থাকে, সেখানে শহরে নৈর্ব্যক্তিক সম্পর্ক গড়ে ওঠে। শহরে আধুনিক, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর বাস এবং তাদের মধ্যে সামাজিক গতিশীলতাও বেশি। কিন্তু গ্রামীণ জীবনে প্রথাগত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব বেশি এবং সামাজিক গতিশীলতা অনেক কম।

উত্তর

তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - ফারুক সাহেবের এই উক্তির আলোকে কবির মিয়ার সমাজ তথা গ্রামীণ সমাজ ব্যবস্থায় বর্তমানে নানা ধরনের পরিবর্তন লক্ষণীয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : প্রাচীনকাল থেকেই গ্রামীন সমাজের মানুষ ঐতিহ্যবাহী এবং সুনির্দিষ্ট ধারায় জীবন যাপন করে আসলেও শিক্ষা প্রযুক্তির কল্যাণে বর্তমানে গ্রামীণ জীবনধারায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। ফলে গ্রামীণ সমাজের প্রায় সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। কেননা আগে গ্রামীণ মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা তেমন কেউ উপলব্ধি করতে না। যার ফলে সন্তানদের উচ্চ শিক্ষিত করার বিষয়ে তাদের খুব একটা আগ্রহ দেখা যেত না। কিন্তু বর্তমানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট প্রকৃতির কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মানুষও শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তাই তারা যেকোনভাবেই তাদের সন্তানদের শিক্ষিত করে তুলতে চায়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বৈপ্লবিক পরিবর্তনের এসেছে আধুনিকতার ছোঁয়ায়। গ্রামের মানুষ এখন কৃষিভিত্তিক পেশার বাইরে প্রযুক্তি নির্ভর অনেক পেশা গ্রহণ করেছে। একই সাথে কৃষি উপকরণেও এসেছে আধুনিকতার ছোঁয়া। আদিমকালের ব্যবহৃত লাঙ্গল, হাল এর মত পুরনো যন্ত্রপাতি বাদ দিয়ে গ্রামীণ মানুষ এখন ট্রাক্টর, শ্যালো মেশিন ইত্যাদি আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করছে। এছাড়াও বর্তমানে গ্রামে চিকিৎসা ক্ষেত্রেও অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। পূর্বে গ্রামীণ মানুষ কবিরাজি চিকিৎসা গ্রহণ করলেও বর্তমানে তারা অসুস্থ হলেই ছুটে যায় হাসপাতালে, ভালো ডাক্তারের কাছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।