দৃশ্যপট ১ এর কাসেম সাহেব যে সমাজে বসবাস করেন সে সমাজের স্তরবিন্যাসের উপাদানটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এর কাশেম সাহেব গ্রামীণ সমাজে বসবাস করেন। গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উপাদান হলো ভূমি মালিকানা। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীন সামাজিক স্তরবিন্যাসের প্রধান ভিত্তি হচ্ছে ভূমির মালিকানা। ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামে প্রধানত চারটি শ্রেণি দেখা যায়। ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক। গ্রামে যারা অধিক পরিমাণ ভূমি এর মালিক তারা ধনী কৃষক হিসেবে বিবেচিত। বাংলাদেশী সমাজবিজ্ঞানী বি কে জাহাঙ্গীরের মতে, যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমি আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। সাধারণত গ্রামীণ সমাজের নেতৃত্বে যারা থাকেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বেশি জমির মালিক। অর্থাৎ ধনী কৃষক শ্রেণী সমাজে সর্বাধিক সামাজিক মর্যাদা ও ক্ষমতা ভোগ করে। উদ্দীপকেও দেখা যায়, কাশেম সাহেবের বিপুল পরিমাণ জমি রয়েছে। তার কৃষি জমিতে অনেক বেশি পরিমাণ শ্রমিক কাজ করে। যার ফলে এলাকায় তার অনেক প্রভাব এবং বিচার সালিশেও তিনি ভূমিকা রাখেন। অর্থাৎ বিপুল পরিমান জমি থাকার কারণে তিনি সমাজে উচ্চ মর্যাদা ভোগ করেন। তাই বলা যায়, গ্রামীণ সমাজের স্তরবিন্যাসে কাশেম সাহেব উচ্চ মর্যাদা ভোগ করেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট ১ এর কাসেম সাহেব যে সমাজে বসবাস করেন সে সমাজের স্তরবিন্যাসে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর