কাশেম সাহেব ও শিমুল সাহেবের ক্ষমতা কাঠামোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে - উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: কাশেম সাহেবের ক্ষমতা গ্রামীণ সমাজের ক্ষমতা এবং শিমুল সাহেবের ক্ষমতা শহুরে সমাজের ক্ষমতা। গ্রামীন সমাজের ক্ষমতা ও শহুরে সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে। নিম্নে উক্তিটি মূল্যায়ন করা হলো : গ্রামীণ সমাজে ক্ষমতা ও নেতৃত্ব অনেকাংশে ঐতিহ্য মর্যাদা সম্পন্ন জ্ঞাতিগোষ্ঠী এবং ভূমি মালিকানার সাথে সম্পর্কযুক্ত। বর্তমানে এই ক্ষমতা কাঠামোয় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এখনো গ্রামীণ সমাজে উচ্চ বংশীয় লোক, বৃহৎ জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বদানকারী ব্যক্তি এবং অনেক জমির মালিকরা মূল ক্ষমতাশালী হিসেবে বিবেচিত। উদ্দীপকের কাসেম সাহেব ও বিপুল পরিমাণ জমির মালিক হওয়ায় ক্ষমতা ভোগ করছেন। অপরদিকে শহরে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্প কারখানার মালিক, গুরুত্বপূর্ণ পেশাজীবী, উচ্চ পদস্থ সরকারী আমলারা ক্ষমতাশালী হয়ে থাকেন। উদ্দীপকের শিমুল সাহেবের গার্মেন্টস কারখানায় অনেক শ্রমিক কাজ করায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তথা ক্ষমতা লাভের জন্য চিন্তা ভাবনা করছেন । শহুরে সমাজে ভূমি অত্যন্ত মূল্যবান সম্পত্তি হলেও শুধু ভূমির মালিক হয়েই নগর ক্ষমতা কাঠামোয় অংশ নেওয়া যায় না। এক্ষেত্রে সমাজ জীবনযাপন যেহেতু অনেকটাই আত্মকেন্দ্রিক তাই ক্ষমতায় গ্রামীণ সমাজের মতো জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বও এখানে তেমন গুরুত্ব পায় না।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
কাশেম সাহেব ও শিমুল সাহেবের ক্ষমতা কাঠামোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর