উদ্দীপকে জনাব ফরহাদ সাহেব বাংলাদেশের কোন সমাজের প্রতিনিধিত্ব করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব ফরহাদ সাহেব বাংলাদেশের শহুরে সমাজের প্রতিনিধিত্ব করেন । শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহুরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। শহুরে সমাজে মধ্য ও নিম্ন আয়ের জনগণ বেশি এবং এদের বৃহৎ একটা অংশ বস্তিতে বসবাস করে। বৈচিত্র্যময় অকৃষিজ পেশা ও জীবনজীবিকা শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য । শহরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানাতে কাজ করে । উদ্দীপকের বিশিষ্ট শিল্পপতি ফরহাদ সাহেব রাজধানীর গুলশানে থাকেন। ফরহাদ সাহেবের যাপিত জীবন উপরে আলোচিত 'শহুরে সমাজের জীবন ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফরহাদ সাহেব বাংলাদেশের কোন সমাজের প্রতিনিধিত্ব করছেন?…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর