উদ্দীপকে লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক বাস্তবায়নের যে ভিত্তিগুলোকে নির্দেশ করছে সেগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরায়নের ভূমি, রাজনৈতিক অবস্থান উপাদানকে নির্দেশ করছে । গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজের চারটি শ্রেণি দেখা যায়। এসব শ্রেণি হলো— ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষী, ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক । গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তাদেরকে ধনী কৃষক বলা হয়। ধনী কৃষক শ্রেণি ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয়। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রেও দেখা যায় ৷ এছাড়া গ্রামীণ রাজনৈতিক কাঠামোতে শক্তিশালী অবস্থান সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রভাবশালী উপাদান। আবহমান কাল ধরে গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটি প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধানত রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্র বর্তমানে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের অন্যতম নিয়ামক । বিশেষ করে স্থানীয় সরকারের সদস্যরা গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে উচ্চ অবস্থানে অবস্থান করেন। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রে লক্ষণীয়। পরিশেষে বলা যায়, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে বিভিন্ন উপাদানের প্রভাব থাকলেও ভূমি এবং রাজনৈতিক ক্ষমতা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক বাস্তবায়নের …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর