উদ্দীপকে মিস্টার 'ক' এবং মিস্টার 'খ'-এর অবস্থান শহুরে সমাজের সামাজিক স্তরবিন্যাসের কোন ভিত্তিকে নির্দেশ করছে?
উত্তর: উদ্দীপকে মিস্টার 'ক' এবং মিস্টার 'খ' এর অবস্থান শহরে সামাজিক স্তরবিন্যাসের ক্ষমতা ও মর্যাদা ভিত্তিকে নির্দেশ করেছে। নগর সমাজে সামাজিক স্তরবিন্যাস সামাজিক মর্যাদা ও ক্ষমতার উপর নির্ভর করে। বস্তুত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এর প্রেক্ষিতে নগর সমাজকে ক্ষমতার ভিত্তিতে সাধারণ তিন ধরনের স্তরায়ন লক্ষ করা যায়। যথা: শাসক এলিট, অশাসক এলিট এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। শাসক এলিট তারাই যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থকে। এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার থাকে রাজিৈনতক ক্ষমতা ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে মিস্টার 'ক' শাসক এলিট শ্রেণির অন্তর্ভুক্ত, কেননা তিনি হচ্ছেন সরকার দলীয় প্রভাবশালী মন্ত্রী । অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। তারা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করে। বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী শ্রেণি চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখে। উদ্দীপকের মিস্টার 'খ' হচ্ছেন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। কেননা তিনি পত্রিকার মাধ্যমে সরকারের মন্ত্রণালয়ের সমালোচনা তুলে ধরেন । পরিশেষে বলা যায়, ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে শহুরে সমাজে সামাজিক স্তরবিন্যাসে মিস্টার 'ক' হচ্ছেন এলিট শ্রেণির এবং মিষ্টার “খ” চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিস্টার 'ক' এবং মিস্টার 'খ'-এর অবস্থান শহুরে সমাজের সামাজি…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর