রাষ্ট্রে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে মিস্টার 'ক' এবং মিস্টার 'খ' উভয়ের ভূমিকা রয়েছে। —বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে মিস্টার 'ক' এবং মিস্টার 'খ' উভয়ের ভূমিকা রয়েছে। শহুরে সমাজে ক্ষমতার ভিত্তিতে ৩টি শ্রেণি পরিলক্ষিত হয়। যথা— (১) শাসক এলিট (২) অশাসক এলিট (৩) চাপ সৃষ্টিকারী দল। শাসক এলিট বলতে তাদেরকে বোঝায়, যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে । অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অশাসক এলিট হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল ও তার নেতারা, যারা সরকারের সমালোচনা করেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকেন। চাপ সৃষ্টিকারী দল কোনো রাজনৈতিক দল নয়। এ শ্রেণি দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য, গঠনমূলক সমালোচনা, বিবৃতি প্রদান বা সাক্ষাৎকার দিয়ে থাকে। এ শ্রেণি নেতৃত্বের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, একটি রাষ্ট্রে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে শাসক এলিটরা মুখ্য ভূমিকা পালন করলেও অশাসক এলিট এবং চাপ সৃষ্টিকারী দলের সদস্যরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রাষ্ট্রে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে মিস্টার 'ক' এ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর