শেয়ারFacebookWhatsApp

জাতীয়তাবাদ কী?

উত্তর: জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানবসমাজের কেন্দ্রীয় অবস্থানে বসানো হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে গৌণ অবস্থানে রাখা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

জাতীয়তাবাদ কী?

উদ্দীপক

রামজীবন ইউনিয়নের ৪টি ওয়ার্ড লেংগা খালের পূর্ব পাড়ে বাকি ৫টি পশ্চিম পাড়ে। চেয়ারম্যান পশ্চিম পাড়ের বাসিন্দা হওয়ায় বেশির ভাগ প্রকল্প পশ্চিম পাড়েই বাস্তবায়ন করে। ফলে পূর্ব পাড়ের বঞ্চিত মানুষের পক্ষে দাবি আদায়ের সংগ্রামে নামে সোলায়মান মেম্বার।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানবসমাজের কেন্দ্রীয় অবস্থানে বসানো হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে গৌণ অবস্থানে রাখা হয়।

উত্তর

পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল, তার নাম ছিল 'অপারেশন সার্চলাইট'। ২৫ মার্চ মধ্যরাতে এ অপারেশন সংঘটিত হলেও এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকেই। 'অপারেশন সার্চলাইট'-এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান। ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাওফরমান আলীকে। আর ঢাকার বাইরে এ অপারেশনের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রামজীবন ইউনিয়নের ওয়ার্ডগুলোর বৈষম্যের সাথে বাংলাদেশের আর্থসামাজিক বৈষম্যের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেলে তৎকালীন পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। ফলে পাকিস্তানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুটি প্রদেশের সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তান নানাভাবে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে থাকে। ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তান তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেয়। যেখানে পূর্ব পাকিস্তানের জন্য খুবই কম বরাদ্দ ছিল। ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিল ৫৪.৭%। অথচ রপ্তানি আয় বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয় ছিল মাত্র ৩১.১%। রপ্তানি আয়ের উদ্বৃত্ত অংশ পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় করা হয় এবং সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন পশ্চিম পাকিস্তানেই করা হয়। সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানা পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়। আবার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণকে অবজ্ঞা করা হতো এবং পশ্চিম পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়া হতো। উদ্দীপকে দেখা যায়, রামজীবন ইউনিয়নের লেংগা খালের পূর্ব পাড়ের ৪টি ওয়ার্ড সর্বদা বৈষম্যের শিকার হয়। কারণ ইউনিয়নের চেয়ারম্যান পশ্চিম পাড়ের। এজন্য তিনি সকল প্রকল্প পশ্চিম পাড়েই বাস্তবায়ন করেন। উদ্দীপকের এরূপ আলোচনা উপরে আলোচিত বাংলাদেশের বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পিছনে জাতীয়তাবাদ মূলভিত্তি হিসেবে কাজ করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ। ১৯৬৯ সালে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই প্রদেশের আপামর জনতা গণআন্দোলনে অংশ নেয় যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে পরিণত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে ঘুরে তাকালে যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা চিরস্মরণীয় হয়ে রয়েছে এর মধ্যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অন্যতম। এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেওয়া এবং শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্ত করা। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। এ আন্দোলন বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার-অবস্থান থেকে এ আন্দোলনে যুক্ত হয়। এ সময় শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা। ব্যাপক এ আন্দোলনের মুখে আইয়ুব খান শেখ মুজিবসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি দিতে বাধ্য হয়। এ আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় চূড়ান্ত ফলাফল আসে বাংলাদেশের মহান স্বধীনতা অর্জনের মধ্য দিয়ে। আর এই অর্জনে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে।
HSCSociology 2nd Paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।