শেয়ারFacebookWhatsApp

নোকনা কী?

উত্তর: যে মেয়ে তার মায়ের কাছ থেকে সম্পত্তি লাভ করে তাকে বলা হয় 'নোকনা'।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নোকনা কী?

উদ্দীপক

পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ভাষার বণ্টন উপস্থাপন করা হলো-

Jessore · 2025

উত্তর

যে মেয়ে তার মায়ের কাছ থেকে সম্পত্তি লাভ করে তাকে বলা হয় 'নোকনা'।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই 'অপারেশন সার্চলাইট' হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকের ছকটিতে ভাষাগত বৈষম্যকে স্মরণ করিয়ে দেয়। ভাষাগত বৈষম্য বলতে কোনো সমাজে এক ভাষার তুলনায় অন্য ভাষাকে বেশি গুরুত্ব দেওয়াকে বোঝানো হয়, যা প্রায়শই সংখ্যাগরিষ্ঠের ভাষাকে অবজ্ঞা করে সংখ্যালঘু বা শাসক শ্রেণির ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে জন্ম নেয়। এটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বৈষম্যের একটি গুরুত্বপূর্ণ দিক। উদ্দীপকের ছকে দেখা যাচ্ছে, পূর্ব পাকিস্তানে বাংলাভাষীর সংখ্যা ছিল ৯৮.৪২%, যেখানে পশ্চিম পাকিস্তানে উর্দুভাষীর সংখ্যা ছিল ৬৬.৩৯%। তা সত্ত্বেও, পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। এই সিদ্ধান্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপর চাপিয়ে দেওয়া একটি সুস্পষ্ট ভাষাগত বৈষম্য ছিল, যা বাঙালি জাতিসত্তার ওপর আঘাতস্বরূপ।

উত্তর

উক্ত বৈষম্য তথা ভাষাগত বৈষম্য থেকে সৃষ্ট আন্দোলনই ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মূল প্রেরণা ছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাঙালির প্রথম সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিবাদ। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা বুঝতে পারে যে, পাকিস্তানের শাসকগোষ্ঠী কেবল অর্থনৈতিকভাবেই নয়, বরং সাংস্কৃতিকভাবেও তাদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে। এটি বাঙালি জাতীয়তাবাদের বীজ বপন করে। জাতীয়তাবাদের বিকাশ: ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা তাদের ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে শেখে। এটি তাদের মধ্যে একটি স্বতন্ত্র জাতিসত্তার অনুভূতি জন্ম দেয়। আন্দোলনের ধারাবাহিকতা: ভাষা আন্দোলনের পর থেকেই বাঙালির মধ্যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের জন্ম হয়। স্বাধীনতার প্রেরণা: ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতিকে শিখিয়েছিল যে, নিজেদের অধিকার আদায়ে আত্মবলিদানের কোনো বিকল্প নেই। এই চেতনা পরবর্তীতে স্বাধীনতার মূলমন্ত্র হিসেবে কাজ করে। আমার মতে, ভাষা আন্দোলনকে স্বাধীনতা যুদ্ধের মূল প্রেরণা বলা একেবারেই যৌক্তিক। কারণ এই আন্দোলন ছিল একটি জাতিকে তার অস্তিত্ব সম্পর্কে সচেতন করার প্রথম ধাপ। এই আন্দোলনই রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক স্বাধীনতার সকল সংগ্রামের সূচনা করেছিল। ভাষা আন্দোলন ছাড়া বাঙালিরা হয়তো কখনোই নিজেদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে উপলব্ধি করতে পারত না, এবং স্বাধীনতা অর্জনের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করাও সম্ভব হতো না।
HSCSociology 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।