জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
উত্তর: জাতীয়তাবোধ বলতে জাতীয়তার ভিত্তিতে কোনো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে উঠলে সেই রাষ্ট্রের মানুষের মধ্যে যে ভাবধারার জন্ম হয় তাকে বোঝায়। অর্থাৎ জাতীয় রাষ্ট্রগুলোর আদর্শই হলো জাতীয়তাবাদ। পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় রাষ্ট্রগুলো গড়ে উঠেছে এক একটি জাতীয় আদর্শকে ধারণ করে এবং প্রত্যেকে নিজেদের মতো জাতীয়তাবাদ গড়ে তুলেছে। জাতীয়তাবাদ প্রশংসনীয় হলেও উগ্র জাতীয়তাবাদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
উত্তর