শেয়ারFacebookWhatsApp

বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?

উত্তর: বাঙালি জাতীয়তাবাদ বলতে বাঙালির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বুদ্ধিবৃত্তি তথা নিজস্ব জাতিসত্তাকে বোঝায়। জাতীয়তাবাদ হচ্ছে মানসিক চেতনা বা অনুভূতি। বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের অস্তিত্বের মূল। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, দৈহিক আকার ও অন্যান্য কারণে বাঙালি জাতি অন্যান্য জাতিসত্তা থেকে আলাদা। অর্থাৎ রাজনৈতিক, শাসনতান্ত্রিক ও সাংস্কৃতিক বিভিন্ন ঘটনা পূর্ব বাংলার মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা নিজেদের আলাদা ভাবতে শুরু করে। ফলে তারা শাসন, শোষণ ও নিপীড়নের 'ঊর্ধ্বে থেকে নিজেদের ভাগ্য গড়তে আগ্রহী হয়ে ওঠে। এভাবে পর্যায়ক্রমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?

উদ্দীপক

বাঙালি একমাত্র জাতি- মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে। এ ভাষা আন্দোলনের পথ বয়ে এদেশ স্বাধীনতাপ্রাপ্ত হয়।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

দ্বিজাতি তত্ত্ব হলো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ বলতে বাঙালির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বুদ্ধিবৃত্তি তথা নিজস্ব জাতিসত্তাকে বোঝায়। জাতীয়তাবাদ হচ্ছে মানসিক চেতনা বা অনুভূতি। বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের অস্তিত্বের মূল। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, দৈহিক আকার ও অন্যান্য কারণে বাঙালি জাতি অন্যান্য জাতিসত্তা থেকে আলাদা। অর্থাৎ রাজনৈতিক, শাসনতান্ত্রিক ও সাংস্কৃতিক বিভিন্ন ঘটনা পূর্ব বাংলার মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা নিজেদের আলাদা ভাবতে শুরু করে। ফলে তারা শাসন, শোষণ ও নিপীড়নের 'ঊর্ধ্বে থেকে নিজেদের ভাগ্য গড়তে আগ্রহী হয়ে ওঠে। এভাবে পর্যায়ক্রমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।

উত্তর

উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির প্রতি আঘাত হানে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'- সাথে সাথে উপস্থিত ছাত্র-জনতা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। ১৯৫০ সালে গণপরিষদের ভাষা হিসেবে উর্দুকে ঘোষণা দিলে বাংলার ছাত্র-জনতা প্রতিবাদ করে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ দিন ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। এতে রফিক, সালাম, জব্বার, বরকত প্রমুখ নিহত হন। মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই প্রথম সূচনা করে। উদ্দীপকে বলা হয়েছে, বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকটি দ্বারা ভাষা আন্দোলনকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন সজাগ হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্রে বাঙালির ন্যায্য অধিকারের দাবির প্রথম বহিঃপ্রকাশ ঘটে ১৯৫৬ সালের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দানের মাধ্যমে। এর ফলে বাঙালিদের স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। এ চেতনাই পরবর্তীকালে বাঙালির প্রতিটি আন্দোলনে প্রেরণা জোগায় এবং জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম করে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ বিজয় ছিল শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে অভাবনীয় সাফল্য আসে। এরই ধারাবাহিকতায় বাঙালি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায় যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম সফল আন্দোলন এবং জাতীয়তাবাদের মন্ত্রে উজ্জীবিত বাঙালি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
HSCSociology 2nd Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।