ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
উত্তর: পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। পশ্চিম পাকিস্তান শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সামাজিকসহ নানা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের এ অবহেলা থেকে মুক্তির জন্য লাহোরে ছয় দফা দাবি পেশ করেন। এটা ছিল বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার সুদৃঢ় পদক্ষেপ। শোষকের হাত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের হাতিয়ার হচ্ছে ছয় দফা। অর্থাৎ ছয় দফা হলো বাঙালির অধিকার আদায় ও শোষণ-বঞ্ছনা থেকে মুক্তির সনদ। তাই পাকিস্তানের স্বৈরশাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর