শেয়ারFacebookWhatsApp

'The Positive Philosophy [গণিত] গ্রন্থের লেখক কে?

উত্তর: The Positive Philosophy [গণিত] গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

'The Positive Philosophy গ্রন্থের লেখক কে?

উদ্দীপক

দৃশ্যপট-১: বাঙালির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম এটি। ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে ছাত্র জনতা। অতঃপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শহীদ হয় তাদের কয়েকজন । দৃশ্যপট-২: ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬৭ এবং প্রাদেশিক পরিষদে ২৮৮ আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

The Positive PhilosophyPhilosophy^{\prime} গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।

উত্তর

সরকারের সাথে জনসাধারণের অসহযোগিতামূলক আন্দোলনকে 'অসহযোগ আন্দোলন' নামে অভিহিত করা হয়। সরকারকে যাবতীয় বিষয়ে অসহযোগিতা করা অসহযোগ আন্দোলনের মূল কর্মসূচি। ভারতবর্ষে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অসহযোগ আন্দোলন করেন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত অসহযোগ আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে বাঙালি জনসাধারণ ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সংঘটিত করে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক ঘটনা ভাষা আন্দোলনের প্রতিফলন । ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির প্রথম গর্জে ওঠা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের ৫৬.৪০ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও সভা আয়োজনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে । শহিদ হন সালাম, বরকত, জব্বার প্রমুখ । উদ্দীপকের দৃশ্যপট-১-এ বলা হয়েছে, বাঙালির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম এটি। ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে ছাত্র জনতা। অতঃপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শহীদ হয় তাদের কয়েকজন। এসব তথ্য ভাষা আন্দোলনের নানা তথ্যের অনুরূপ। সুতরাং বলা যায়, দৃশ্যপট-১ ভাষা আন্দোলনকেই ফুটিয়ে তুলছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-২ ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনকে নির্দেশ করছে। বাংলাদেশের অভ্যুদয়ে এ নির্বাচন ও নির্বাচন পরবর্তী ঘটনাপ্রবাহ মূল ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল ছিল অভূতপূর্ব। এ ফলাফল পাকিস্তানের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন পায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। কিন্তু পশ্চিম পাকিস্তানে এ দল কোনো আসন পায়নি। আবার জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পিপিপি পশ্চিম পাকিস্তানে বেশি আসন লাভ করলেও পূর্ব পাকিস্তানে তারা কোনো আসন পায়নি। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের এই ফলাফল বাঙালিদের স্বাধিকারের দাবি এবং রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করায়। বাঙালিরা আত্মপ্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেদেরকে আত্মবলীয়ান করে তোলে। পশ্চিম পাকিস্তানভিত্তিক বৃহৎ পুঁজি ও সামরিক আমলাতন্ত্রের দৌরাত্ম্যকে বাঙালি জনগণ প্রত্যাখ্যান করে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, পাকিস্তানের এক অংশ আরেক অংশকে সমর্থন করে না। ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে একটি অসহযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাংলাদেশ সৃষ্টিতে মন্ত্রের মতো কাজ করে। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণ কেবল ভৌগোলিক নয়, সেই সাথে আদর্শিক ও চেতনাগত দিক থেকে ও সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক ও জাতীয় পরিষদে ছয় দফা ও ১১ দফার ভিত্তিতে নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করলে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে মুক্তিসংগ্রামের আহ্বান জানান। অবশেষে ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় এবং লাল-সবুজের পতাকা লাভ করে । পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পটভূমি তৈরিতে ১৯৪৭ সাল থেকে শুরু করে বিভিন্ন ঘটনা প্রভাবক হিসেবে কাজ করলেও মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচন প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল।
HSCSociology 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'The Positive Philosophy গ্রন্থের লেখক কে? | Prosthuti