উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে একজন মহান নেতা রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায় - উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে একজন মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাঙালি বিভিন্ন অধিকার আদায়য়ের আন্দোলনে সফলতা লাভ করেছে। যারই ফলাফল হিসেবে ১৯৭১ সালে জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৬৬ সালে তিনি বাঙালিদের পক্ষে ছয় দফা দাবি পেশ করেন। ছয় দফার জনপ্রিয়তায় ভীত হয়ে এটিকে ব্যার্থ করার জন্য ১৯৬৮ সালে আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে এক নাম্বার আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই ৬৯ এর গণঅভ্যুত্থান আইয়ুব সরকারের পতন ঘটায় এবং একই সাথে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির একচ্ছত্র নেতায় পরিণত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওতোপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের সাত মাস ময়দানে জনতার উদ্দেশ্যে তার স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনামূলক ভাষণে তিনি বাঙ্গালীদের পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বোচ্চ সহজ আন্দোলন করার নির্দেশ দেন। আবার ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর স্বাধীনতা আর ডাক পেয়ে বাংলার আপামর জনতা স্বাধীনতা জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর অবশেষে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। বাংলাদেশের সাদিকার আন্দোলনে সবচেয়ে বেশি রাজনৈতিক অবদান রাখায় তিনি বাঙালি জাতির পিতা হিসেবে ভূষিত হয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে একজন মহান নেতা রাজনৈতিক জীবনের প…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর