দৃশ্যকল্প ১ এ কোন ভাষণের অংশটুকু উদ্ধৃত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ১ এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশ উদ্ধৃত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিকামীবজনতার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনের দিকনির্দেশনা মূলক ভাষণ দেন। এ ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের পরেও বাঙালির সাথে প্রতারণা এবং বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। এই ভাষনে তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে ঘোষণা করেন, “...প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দে। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।” উদ্দীপকে উদ্ধৃত ভাষণের অংশটুকু ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যকল্প ১ এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশ উদ্ধৃত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ এ কোন ভাষণের অংশটুকু উদ্ধৃত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর