ভষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম সরব প্রকাশ। – বুঝিয়ে লেখ।
উত্তর: বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এর চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমে পুলিশের গুলিতে প্রাণ দেন কয়েকজন সংগ্রামী বাঙালি। তাদের সেই আত্মত্যাগের ফলেই ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ভাষা আন্দোলন বাঙালির চেতনায় জাতীয়তাবোধ জাগ্রত করে। শুরুর দিকে এ আন্দোলন সাংস্কৃতিক পর্যায়ে সীমিত থাকলেও পরবর্তী সময়ে তা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবির দিকে চালিত হয়। ভাষা আন্দোলনের ফলেই পূর্ব বাংলায় পাকিস্তান রাষ্ট্রের ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এজন্যই বলা হয়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান ৷
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ভষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম সরব প্রকাশ। – বুঝি…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর