শেয়ারFacebookWhatsApp

আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কখন?

উত্তর: আগরতলা মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কখন?

উদ্দীপক

বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিনে কুসুমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলোচনা সভায় বলেন, আজ সকাল থেকে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতের মাইকে পরিবেশিত হচ্ছে, এই গানটি আমাদের প্রাণের দাবি রক্ষার স্মৃতিচারণ। এ গানের সাথে মিশে আছে অনেক তাজা প্রাণ ও শহিদের রক্ত।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

আগরতলা মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

উত্তর

পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। পশ্চিম পাকিস্তান শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সামাজিকসহ নানা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের এ অবহেলা থেকে মুক্তির জন্য লাহোরে ছয় দফা দাবি পেশ করেন। এটা ছিল বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার সুদৃঢ় পদক্ষেপ। শোষকের হাত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের হাতিয়ার হচ্ছে ছয় দফা। অর্থাৎ ছয় দফা হলো বাঙালির অধিকার আদায় ও শোষণ-বঞ্ছনা থেকে মুক্তির সনদ। তাই পাকিস্তানের স্বৈরশাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

উত্তর

উদ্দীপকের গানটি ভাষা আন্দোলনকে স্মরণ করে প্রচারিত হয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় চারটি পৃথক রাজনৈতিক ধারা লক্ষ্মনীয় ছিল। যথা— ১. মুসলিম জাতীয় তাবাদী ভাবাদর্শের প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ। ২. আংশিক ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক ধারার প্রতিনিধিত্বকারী জাতীয় কংগ্রেস ৩, বিপ্লবী সাম্যবাদী ভাবধারার প্রতিনিধিত্বকারী কমিউনিষ্ট পার্টি ৪, মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা প্রগতিশীল গণআজাদী লীগ। এরূপ রাজনৈতিক বিভাজন রাজনীতিতে ভাষা আন্দোলনভিত্তিক মেরুকরণ ঘটায়। বাঙালি জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেয়নি । বাঙালিদের এ মানসিকতা উপলব্ধি করেই কংগ্রেস, আওয়ামী মুসলিম লীগ, গণআজাদী লীগ, কমিউনিস্ট পার্টি তাদের নির্বাচনি কর্মসূচিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি দেয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' গানটি মূলত ভাষা আন্দোলনকে নির্দেশ করে। বাংলাদেশের রাজনীতিতে উক্ত আন্দোলন সূদুরপ্রসারী প্রভাব ফেলে ।

উত্তর

উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতার কারণেই রাজনীতি থেকে মুসলিম লীগের চিরবিদায় হয়েছিল। প্রশ্নোক্ত এ মতের সাথে আমি একমত । ১৯৫২ সালেই আওয়ামী লীগ, গণতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মুসলিম লীগ বিরোধী জোট গঠনের সূচনা করে । ১৯৫৪ সালের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামী ইসলামী মিলে যুক্তফ্রন্ট গঠন করে। কমিউনিস্ট পার্টি ফ্রন্টে যোগ না দিলেও কেউ কেউ আওয়ামী মুসলিম লীগের টিকিটে প্রার্থী হন। নির্বাচনে ভাষা আন্দোলনের সমর্থক যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হয়। মুখ্যমন্ত্রী নুরুল আমিন আইন পরিষদ নির্বাচনে তাঁর এলাকার সম্পূর্ণ অপরিচিত তরুণ ছাত্রনেতা খালেক নওয়াজ খানের কাছে পরাজিত হন। কারও কারও জামানতও বাজেয়াপ্ত হয়। এরপর আর কোনো নির্বাচনে মুসলিম লীগ জয়ী হতে পারেননি । এদেশে মুসলিম লীগ আসনগত দিক থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাই বলা হয়, ভাষা আন্দোলন রাজনৈতিকভাবে মুসলিম লীগের জন্য অশনি সংকেত এবং যুক্তফ্রন্ট রাজনীতি থেকে মুসলিম লীগের চির বিদায়ের নির্বাচন।
HSCSociology 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।