শেয়ারFacebookWhatsApp

ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ ?

উত্তর: ছয় দফা কর্মসূচি বলতে বোঝায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য যে ছয়টি দাবি তুলে ধরেন ইতিহাসে তাই ৬ দফা নামে পরিচিত। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপলাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা তুলে ধরেন। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ ?

উদ্দীপক

২১ ফেব্রুয়ারি প্রভাতফেরিতে সহপাঠীদের সাথে শহিদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এ দিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, “আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বাংলার জনতা ।"

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৫৪ সালে হয় ।

উত্তর

ছয় দফা কর্মসূচি বলতে বোঝায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য যে ছয়টি দাবি তুলে ধরেন ইতিহাসে তাই ৬ দফা নামে পরিচিত। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপলাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা তুলে ধরেন। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।

উত্তর

উদ্দীপকটি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় । ১৯৫২ সালে ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য প্রথম স্বাধিকার আন্দোলন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালি সংস্কৃতির উপর প্রবল আঘাত করে। ১৯৪৮ সালে ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের তৎকালীন গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে উপস্থিত ছাত্রজনতা তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তীতে ১৯৫০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উর্দুকে গণপরিষদের ভাষা হিসেবে ঘোষণা করেন। পাকিস্তান সরকারের এরূপ অন্যায় সিদ্ধান্তের জন্য পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ চলতে থাকে । এর ধারাবাহিকতায় ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি করে। নিহত হন সালাম, বরকত, রফিকসহ আরও অনেকে। মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে এমন ঘটনা ইতিহাসে বিরল। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের স্যারের বক্তব্য উপরিউক্ত আলোচনায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছে, যা আমাদের ভাষা আন্দোলনকে তরান্বিত করেছে।

উত্তর

উদ্দীপকে আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতায় বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল। ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির জাতীয়তাবাদের মূলভিত্তি। কেননা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের মানুষ সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তান হতে স্বতন্ত্র এই ধারণা ভাষা আন্দোলন হতে জনগণের মধ্যে প্রসার লাভ করতে থাকে। সংগ্রাম ছাড়া যেকোনো দাবি যে আদায় করা সম্ভব নয় সেটা ভাষা আন্দোলন হতে জনগণের মধ্যে সুস্পষ্ট হয়ে ওঠে । ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা কৃষক ঐক্যবদ্ধ হন এবং তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতীয়মান হয় যে ধর্মীয় দিক হতে ভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক হতে বাঙালি জনগোষ্ঠী একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ ভাষা আন্দোলনের ফলে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সৃষ্টি হয়। উদ্দীপকে কলেজে আলোচনা সভায় একজন স্যার তার বক্তব্যে যে গৌরবময় দিনের কথা উল্লেখ করেন তা আমাদের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। এ দিনটিতে ছাত্র-জনতাসহ অনেক ভাষা সৈনিক শহিদ হন । যাদের আত্মত্যাগেই অর্জিত হয় বাঙালি জাতীয়তাবাদ । অতএব বলা যায়, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি চেতনা জাগ্রত হয়, যার ফলে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হয়।
HSCSociology 2nd Paperনোয়াখালী সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।