অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর: সরকারের সাথে জনসাধারণের অসহযোগিতামূলক আন্দোলনকে 'অসহযোগ আন্দোলন' নামে অভিহিত করা হয়। সরকারকে যাবতীয় বিষয়ে অসহযোগিতা করা অসহযোগ আন্দোলনের মূল কর্মসূচি। ভারতবর্ষে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অসহযোগ আন্দোলন করেন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত অসহযোগ আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে বাঙালি জনসাধারণ ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সংঘটিত করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর