উদ্দীপকটি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় ।
১৯৫২ সালে ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য প্রথম স্বাধিকার আন্দোলন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালি সংস্কৃতির উপর প্রবল আঘাত করে। ১৯৪৮ সালে ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের তৎকালীন গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে উপস্থিত ছাত্রজনতা তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তীতে ১৯৫০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উর্দুকে গণপরিষদের ভাষা হিসেবে ঘোষণা করেন। পাকিস্তান সরকারের এরূপ অন্যায় সিদ্ধান্তের জন্য পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ চলতে থাকে । এর ধারাবাহিকতায় ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি করে। নিহত হন সালাম, বরকত, রফিকসহ আরও অনেকে। মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে এমন ঘটনা ইতিহাসে বিরল।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের স্যারের বক্তব্য উপরিউক্ত আলোচনায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছে, যা আমাদের ভাষা আন্দোলনকে তরান্বিত করেছে।