শেয়ারFacebookWhatsApp

কোনটিকে বাঙালি জাতির 'মুক্তির সনদ' বলে অভিহিত করা হয় ?

উত্তর: ১৯৬৬ সালের ছয় দফাকে 'বাঙালি জাতির মুক্তির সনদ' বলে অভিহিত করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কোনটিকে বাঙালি জাতির 'মুক্তির সনদ' বলে অভিহিত করা হয় ?

উদ্দীপক

জনাব নজরুল উচ্চ মাধ্যমিক শ্রেণির সমাজবিজ্ঞান ক্লাসে একটি অধ্যায় পড়াতে গিয়ে বললেন, “আজকে আমি কতগুলো সালের কথা বলব যার সাথে একজন নেতা ও একটি জাতির মুক্তি আন্দোলনের বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে।” এ সময় তিনি ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১ সালের কথা বলেন এবং সেগুলোকে ব্যাখ্যা করেন । ক্লাস শেষে শিক্ষার্থীরা বলল, “সত্যি! উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে।”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

১৯৬৬ সালের ছয় দফাকে 'বাঙালি জাতির মুক্তির সনদ' বলে অভিহিত করা হয়।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল । মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমে পুলিশের গুলিতে প্রাণ দেন কয়েকজন সংগ্রামী বাঙালি। তাদের সেই আত্মত্যাগের ঘটনার মাধ্যমে এ আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে। ভাষা আন্দোলনের ফলেই ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ভাষা আন্দোলন বাঙালির চেতনায় জাগ্রত করে জাতীয়তাবোধের । শুরুর দিকে এ আন্দোলন সাংস্কৃতিক পর্যায়ে সীমিত থাকলেও পরবর্তী সময়ে তা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের শক্তি অর্জন করে । ভাষা আন্দোলনের ফলেই ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এজন্যই বলা হয়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান ।

উত্তর

উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবন্দির মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু ও ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন শুরু করেন। এর ফলে ভাষা আন্দোলন আরও বেগবান হয় । ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধীদলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। এই ছয় দফা দাবি সমগ্র পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীকে কাঁপিয়ে তুলেছিল। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটনে বঙ্গবন্ধুকে বন্দি করা ছিল মূল কারণ। উনসত্তরের গণআন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের সামরিক জান্তারা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে ও আহ্বানে সমগ্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি । উদ্দীপকে নজরুল স্যারের উল্লিখিত সালগুলো হলো ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১। এ সালগুলোর সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। যার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, 'বাঙালি জাতির মুক্তি এবং উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে' । বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের গণচেতমার প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসকচক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। এ স্বাধিকার আন্দোলন পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপনে অপরিসীম ভূমিকা রেখেছে। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই আন্দোলন প্রমাণ করে যে, পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়; এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের দুটি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে। এ পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা এবং ৬ দফা কর্মসূচিকে দাবির অন্তর্ভুক্ত এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালের ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানের গণমানুষের বিজয় অর্জিত হয়। পরবর্তীকালে এ আন্দোলনের পথ ধরে বীর বাঙালি মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ হয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামের উদাত্ত আহ্বান জানান। ২৫ মার্চ মাঝরাতে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি। এর ফলে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সালগুলো পরস্পর সম্পর্কিত এবং এর মাধ্যমেই বাঙালি জাতি মুক্তি লাভ করে।
HSCSociology 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।