আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর।
উত্তর: ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পাকিস্তান সরকার সংখ্যালঘিষ্ঠের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা এবং আরবি হরফে বাংলা লেখার ঘোষণা দিলে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়। চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি “রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগান দিয়ে মিছিলরত অবস্থায় শহীদ হন আব্দুল জব্বার, আবুল বরকত, রফিক উদ্দিন প্রমুখ। মাতৃভাশার জন্য তাদের এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে দিনটি সারাবিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর।
উত্তর