শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: গণঅভ্যুত্থান মাধ্যমে স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটানোর জন্য বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ কেন?

উদ্দীপক

অঞ্চলটিতে ধান ও পাটের মতো অর্থকরী ফসল উৎপন্ন হয়। কিন্তু এসব থেকে আয় চলে যায় শাসকদের অঞ্চলে। বাজেটে বরাদ্দ রাখা হয় খুবই কম। কোন কলকারখানা এই অঞ্চলে তৈরি করা হয় না। এসবের প্রতিবাদ করেন একজন রাজনৈতিক মানবিক নেতা। মানুষকে সঙ্ঘবদ্ধ করেন, প্রতিবাদ করেন, জেল খাটেন। অবশেষে ডাক দেন স্বাধীনতা।

Dhaka · 2021

উত্তর

গণঅভ্যুত্থান মাধ্যমে স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটানোর জন্য বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে বাংলা ভাষাভাষীর জনগোষ্ঠীর এক বিশেষ ধরনের মানসিকতা, যা দ্বারা তারা নিজেদের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা মনে করে। বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায়, নিজেকে বাঙালি জাতির অন্তর্ভুক্ত মনে করা, জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিকাশ, অগ্রগতি, ভৌগোলিক অবস্থান, আর্থ-সামাজিক, রাজনৈতিক, মুক্তির আকাঙ্ক্ষা ইত্যাদির সঙ্গে একাত্মবোধ করা এবং বাঙালি জাতির ঐতিহ্য, মূল্যবোধ, স্বকীয়তা রক্ষা ও বিকাশে বিশ্বাসী হওয়া।

উত্তর

উদ্দীপকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরু থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এইসব বৈষম্যর অন্যতম কারণ হলো অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তান রাজস্ব ব্যয়, উন্নয়ন, বৈদেশিক সাহায্য, আমদানি, রপ্তানির ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসত পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট থেকে। কিন্তু এসব অর্থ দ্বারা পশ্চিম পাকিস্তানের শিল্প গড়ে উঠতো। আবার পূর্ব পাকিস্তানের উন্নয়নের ব্যয় করা হতো খুবই কম। সরকারি বাজেটের ৭৫% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের, ২৫% হতো পূর্ব পাকিস্তানের। পূর্ব পাকিস্তান থেকে রাজস্ব আয় ছিল প্রায় ৬২ শতাংশ। উদ্দীপকে দেখা যায়, একটি অঞ্চলে ধান ও পাটের মতো অর্থকরী ফসল থেকে প্রাপ্ত আয় চলে যায় শাসকদের অঞ্চলে। আর শাসকদের অঞ্চলে বাজেটের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যয়ের মাধ্যমে কলকারখানা গড়ে ওঠে। সুতরাং বলা যায় যে, এসব বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন — উক্তিটি যথার্থ। নিচে তা বিশ্লেষণ করা হলো : পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য শুরু করলে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সংঘটিত সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ৬ দফার গুরুত্ব অনেক। আর বঙ্গবন্ধুই ঐতিহাসিক ছয় দফার উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে বাঙালি মুখ মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে চূড়ান্ত বিজয় লাভ করে। উদ্দীপকে দেখা যায়, নেতা শাসকগোষ্ঠীর শোষণের প্রতিবাদ করার পাশাপাশি মানুষকে সংঘবদ্ধ করেন এবং জেল খাটেন। অবশেষে তিনি স্বাধীনতার ডাক দেন। উক্ত নেতার কর্মকান্ডের সাথে স্বাধীন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, এটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ে উদ্দীপকের নেতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এক এবং অভিন্ন।
HSCSociology 2nd PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।