শেয়ারFacebookWhatsApp

ছয় দফা কখন উত্থাপন করা হয়?

উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ৬ দফা উত্থাপন করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছয় দফা কখন উত্থাপন করা হয়?

উদ্দীপক

অত্যাচারী শাসকরা মানুষের ভাষা ও বর্ণের উপর আঘাত করে। মানুষ নেমে আসে রাজপথে। হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিংয়ের মাধ্যমে চলে প্রতিবাদ। শহীদ হয় অনেক ছাত্র-জনতা। প্রতিষ্ঠিত হয় জনতার দাবি। পরবর্তীতে অনুষ্ঠিত দুইটি নির্বাচন মানুষের মধ্যে জন্ম দেয় স্বাধীনতাবাদের। বিপুল সংখ্যক মানুষ সমর্থন জানায় তাদের প্রিয় দলকে। এরই ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে।

Dhaka · 2021

উত্তর

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ৬ দফা উত্থাপন করা হয়।

উত্তর

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পাকিস্তান সরকার সংখ্যালঘিষ্ঠের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা এবং আরবি হরফে বাংলা লেখার ঘোষণা দিলে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়। চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি “রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগান দিয়ে মিছিলরত অবস্থায় শহীদ হন আব্দুল জব্বার, আবুল বরকত, রফিক উদ্দিন প্রমুখ। মাতৃভাশার জন্য তাদের এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে দিনটি সারাবিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব অনস্বীকার্য। নিচে তা বিশ্লেষণ করা হলো : পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী মাত্র ৩.২৭% মানুষের মুখে ভাষা উর্দুকপ রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে ছাত্রসমাজ প্রতিবাদ গড়ে তোলে। ধীরে ধীরে এ প্রতিবাদ গণমানুষের আন্দোলনে পরিণত হয় এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তের বিনিময়ে শেষ হয়। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানরা যে পশ্চিম পাকিস্তানদের থেকে স্বাতন্ত্র্য এবং তাদের দাবি যে স্বাতন্ত্র্য খাতে প্রভাবিত হতে পারে এই শিক্ষা ভাষা আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়। এই আন্দোলন পূর্ব বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে। সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় করা সম্ভব না তা এই আন্দোলনের ফলাফলের স্পষ্ট হয়ে যায়। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলা শিক্ষক, শ্রমিক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী, কৃষক ঐক্যবদ্ধ হন এবং দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এ আন্দোলনের ফলে আপামর ও বাঙালির ভেতরে এই চেতনা জাগ্রত হয় যে ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, অত্যাচারী শাসকরা মানুষের ভাষা ও বর্ণের ওপর আঘাত করলে মানুষ রাজপথে নেমে আসে। পরিশেষে জনতার দাবি প্রতিষ্ঠিত হয়। যা উপরে বর্ণিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। আর বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। যা বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নির্বাচনসমূহ তথা ১৯৫৪ ও ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ — উক্তিটির সাথে আমি একমত। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করতে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। নির্বাচনে ৩০৯ টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। মুসলিম লীগ প্রায় মাত্র ৯ টি আসন। এ নির্বাচনকে বাংলাদেশ রাষ্ট্র জন্মের প্রধান ধাপ বলা হয়। কারণ এর মাধ্যমে পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বমুক্ত হওয়ার বিষয়ে সর্বপ্রথম রায় প্রদান করে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল বাঙ্গালীর মুক্তি প্রত্যাশিত চূড়ান্ত রায়। এ নির্বাচনে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুচ বিজয় লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতায় হস্তান্তরের গড়িমসি শুরু করে। ফলে বঙ্গবন্ধুর আহবানে বাঙালিরা মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে এবং ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। উদ্দীপকের দ্বিতীয় অংশে দুইটি নির্বাচনের কথা বলা হয়েছে। এ দুইটি নির্বাচন মানুষের মনে স্বাধীনতাবোধের জন্ম দেয় যার ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে। নির্বাচন দুটি উপরের আলোচিত ১৯৫৪ ও ১৯৭০ সালে নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের অনুপ্রেরণায় ১৯৭০ সালে নিয়ে সাধারণ নির্বাচনে বাঙালির প্রিয় দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পান নির্বাচন পরবর্তী ঘটনা ধারাবাহিকতায় বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এই কারণে প্রশ্নোক্ত উক্তির সাথে আমি একমত পোষণ করি।
HSCSociology 2nd PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।