শেয়ারFacebookWhatsApp

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর: ছয় দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উদ্দীপক

দৃশ্যপট-১: “ক” নামক একটি দেশের দুটি অংশের মধ্যে ২ হাজার কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব। ধর্মের ভিত্তিতে সৃষ্ট দেশটির মানুষের জীবনধারায় মিল থাকলেও দেশ বিভাগের অব্যবহিত পরে দুটি অংশের মধ্যে বৈষম্য প্রবল হতে থাকে। জাতীয় আয়ের সিংহভাগ পূর্বাঞ্চল হতে আসতে থাকলেও পশ্চিম অঞ্চলের শাসকগোষ্ঠী তা নিজেদের উন্নয়নে ব্যয় করতে থাকে। দৃশ্যপট-২: ১৯৭১ সালের ৭ই মার্চ ঘোষণা করা হয়, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”

Rajshahi · 2021

উত্তর

ছয় দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

উত্তর

বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর এক বিশেষ ধরনের মানসিকতা - যার মাধ্যমে তারা নিজেদের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা মনে করে তাই বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায় নিজেকে বাঙালি জাতির অন্তর্ভুক্ত মনে করা, বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিকাশ, অগ্রগতি, ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক, রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা ইত্যাদির সঙ্গে একাত্মবোধ করা এবং বাঙালি জাতির ঐতিহ্য, মূল্যবোধ, স্বকীয়তা রক্ষা ও বিকাশে বিশ্বাসী হওয়া।

উত্তর

দৃশ্যপট-১ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার করে অর্থনৈতিক ক্ষেত্রে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় এই দুই অংশের মধ্যে তেমন কোন উল্লেখযোগ্য অর্থনৈতিক বৈষম্য ছিল না। কিন্তু পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির ফলে অর্থনৈতিক ব্যবধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তানের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হওয়ায় এবং এখানে পূর্ব পাকিস্তানের কোন প্রতিনিধি না থাকায় পূর্ব পাকিস্তানের আদায় কৃত রাজস্ব পশ্চিম পাকিস্তানের পাচার হতে শুরু করে। পাকিস্তানের মোট রাজস্বের শতকরা ৬২ পূর্ব পাকিস্তান থেকে আসলেও তা থেকে মাত্র ২৫ ভাগ ছিল পুর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ। উদ্দীপকেও দৃশ্যপট-১ এ দেখা যায়, ধর্মের ভিত্তিতে সৃষ্ট কয় দেশের দুটি অংশের মধ্যে বৈষম্য প্রবল হতে থাকে। জাতীয় আয়ের সিংহভাগ পূর্বাঞ্চল থেকে আসলেও পশ্চিম অঞ্চলের উন্নয়নে তা ব্যয় করা হয়। তাই বলা যায়, দৃশ্যপট-১ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

দৃশ্যপট-২ এ বঙ্গবন্ধুর ৭ই মার্চের উল্লেখ রয়েছে। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামী উদ্বুদ্ধ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিকামীবজনতার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনের দিকনির্দেশনা মূলক ভাষণ দেন। এ ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের পরেও বাঙালির সাথে প্রতারণা এবং বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। এই ভাষনে তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে ঘোষণা করেন, “...প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দে। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।” এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে ২৬ শে মার্চ আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিতভাবে বজ্রকণ্ঠ শিরোনামে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হতো। এটি মুক্তিযোদ্ধাদের জন্য অপরিসীম অনুপ্রেরণার উৎস ছিল। এ ভাষণের মূল মঞ্চ উজ্জীবিত হয়ে বাঙ্গালী দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই, ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর লাভ করে চূড়ান্ত বিজয়। তাই বলা যায়, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামী উদ্বুদ্ধ করে।
HSCSociology 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।