শেয়ারFacebookWhatsApp

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর।

উত্তর: ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পাকিস্তান সরকারের সংখ্যালঘিষ্ঠের ভাষা ও উর্দুকে রাষ্ট্রভাষা এবং আরবি হরফের বাংলা লেখার ঘোষণা দিলে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়। চূড়ান্ত পর্যায়ে হাজার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিলরত অবস্থায় শহীদ হন আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিকউদ্দিন প্রমুখ। মাতৃভাষার জন্য তাদের এ আত্নত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে দিনটি সারাবিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প - ১ দৃশ্যকল্প - ২ মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ৬৬'এর ছয় দফা ৬৯'এর গণ অভ্যুত্থান ৭০'এর নির্বাচন ৭১'এর মুক্তিযুদ্ধ

Dhaka · 2023

উত্তর

১৯৫৪ ও ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন হয়েছিল।

উত্তর

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পাকিস্তান সরকারের সংখ্যালঘিষ্ঠের ভাষা ও উর্দুকে রাষ্ট্রভাষা এবং আরবি হরফের বাংলা লেখার ঘোষণা দিলে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়। চূড়ান্ত পর্যায়ে হাজার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিলরত অবস্থায় শহীদ হন আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিকউদ্দিন প্রমুখ। মাতৃভাষার জন্য তাদের এ আত্নত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে দিনটি সারাবিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

উত্তর

দৃশ্যকল্প ১ এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশ উদ্ধৃত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিকামীবজনতার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনের দিকনির্দেশনা মূলক ভাষণ দেন। এ ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের পরেও বাঙালির সাথে প্রতারণা এবং বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। এই ভাষনে তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে ঘোষণা করেন, “...প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দে। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।” উদ্দীপকে উদ্ধৃত ভাষণের অংশটুকু ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যকল্প ১ এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশ উদ্ধৃত করা হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালের কথা উল্লেখ রয়েছে। এই সালসমূহ বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক তাৎপর্য বহন করে - নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোর বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির পক্ষে ৬ দফা দাবি পেশ করেন। এসব দাবি বাঙালির শাসনতান্ত্রিক মুক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ৬ দফার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সরকার ৬ দফা আন্দোলন কে নস্যাৎ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনের বিজয়ের প্রভাবেই মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তি সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের শেষে ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালসমূহ বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক তাৎপর্য বহন করে - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।