শেয়ারFacebookWhatsApp

তমদ্দুন মজলিশ কি?

উত্তর: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট প্রথম সাংস্কৃতিক সংগঠন হচ্ছে তমদ্দুন মজলিশ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

তমদ্দুন মজলিশ কি?

উদ্দীপক

১৯৬৬ ১৯৬৯ ১৯৭০ ?

Dhaka · 2022

উত্তর

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট প্রথম সাংস্কৃতিক সংগঠন হচ্ছে তমদ্দুন মজলিশ।

উত্তর

১৯৪০ সালে লাহোরে শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব পেশ করেছিলেন তা ই লাহোর প্রস্তাব হিসেবে পরিচিত। ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি দাবি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে মুসলিম জাতি গোষ্ঠীর জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয়। শেরেবাংলার এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় সালটি হচ্ছে ১৯৬৯। নিম্নে ১৯৬৯ এর তাৎপর্য বর্ণনা করা হলো : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৬৯ সালে সংঘটিত গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুবখানে নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশ ১৯৬৯ সালে এক দুর্বার গনআন্দোলন শুরু হয়। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি ছাত্র সমাজ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এই পরিষদ বঙ্গবন্ধু ৬দফার সাথে আরো কয়েকটি দাবি মিলিয়ে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। এছাড়াও আন্দোলনের সময় ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হন। এ সময় পুরো পাকিস্তানে ব্যাপক আন্দোলন শুরু হয়। যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের তীব্রতায় অবশেষে প্রেসিডেন্ট আইয়ুব খান আগরতলা মামলা বাতিল ও বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন এবং ক্ষমতা ইয়াহিয়া খানের নিকট হস্তান্তর করেন। গণঅভ্যুত্থানে আইয়ুব খানের পতনের ফলে মানুষের বিজয় অর্জিত হয়। যা বাঙালি জাতি পাকিস্তানিদের উপনিবেশিক শাসন শৃঙ্খলে আর আবদ্ধ থাকতে চায় না এটি প্রমাণ করে এই আন্দোলনের সফলতা বাঙালিদেরকে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছিল গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নামে, যা আমাদের স্বাধীনতা অর্জনের সংগ্রামকে বেগবান করে। তাই বলা যায়, বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের বিশেষ ভূমিকা রয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে ১৯৭১ সাল বসবে। ১৯৭১ সালের সাথে উল্লেখিত ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭০ সালের সম্পর্ক নিম্নে নির্দেশ করা হলো : ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোর বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির পক্ষে ৬ দফা দাবি পেশ করেন। এসব দাবি বাঙালির শাসনতান্ত্রিক মুক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ৬ দফার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সরকার ৬ দফা আন্দোলন কে নস্যাৎ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনের বিজয়ের প্রভাবেই মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তি সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের শেষে ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলা যায়, ১৯৭১ সালের সাথে উল্লেখিত ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭০ সালের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 2nd PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।