শেয়ারFacebookWhatsApp

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর: ছয় দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উদ্দীপক

একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এর পর এই দিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বললেন, আজ বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবময় দিন। এই দিনটিতে ছাত্র-জনতা রাজপথের সংগ্রামে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন এবং বাঙালির নায্য দাবি প্রতিষ্ঠা করে।

Rajshahi · 2022

উত্তর

ছয় দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

উত্তর

কিছু উপাদানের ভিত্তিতে নির্দিষ্ট কোন অঞ্চল বা দেশের জনগোষ্ঠীর মধ্যে সৃষ্ট জাতীয় চেতনাকে জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শ বোঝায় যেখানে জাতিকে মানব সমাজে কেন্দ্রীয় অবস্থান স্থাপন করা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেয়া হয়।

উত্তর

উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের ৫৬.৪০ ভাগ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা কি উপেক্ষা করে ১৯৪৮ সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং ১৯৫২ সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ সেই মিছিল গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আব্দুল জব্বার, আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ প্রমুখ শহীদ হন। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণীয় রাখতে নির্মিত হয়েছে শহীদ মিনার। উদ্দীপকেও দেখা যায়, নিল একুশে ফেব্রুয়ারি পথ ফেরিতে শহীদ মিনারে ফুল দিতে যায় এছাড়াও তাদের কলেজে আলোচনা সভায় একজন স্যার বলেন, “এই দিনটিতে ছাত্র-জনতা রাজপথের সংগ্রামে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন এবং বাঙালির নায্য দাবি প্রতিষ্ঠা করে।” তাই বলা যায়, উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।

উত্তর

উদ্দীপকের আন্দোলন তথা ভাষা আন্দোলনেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হয়ে ওঠে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে না চাওয়ায় ভাষাগত ঐক্যের ভিত্তিতে বাঙালি প্রতিবাদ করে। পরবর্তী সময়ে তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। এর ফলে বাঙালিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হয় এবং একটি সম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। সেই সাথে অধিকার আদায় এর জন্যও এই আন্দোলন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। যার ফলে বাঙালির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বৈপ্লববিক পরিবর্তন আসে। এ আন্দোলনের চেতনায় বাঙালি বুঝতে পারে নায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মূলত ভাষা আন্দোলনের ফলে এবার আপামর বাঙালির ভেতর এই চেতনার জাগ্রত হয় যে ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই চেতনা ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের জন্ম দেয়। আর জন্ম নেওয়া এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তাই বলা যায়, ভাষা আন্দোলনেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত রয়েছে।
HSCSociology 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।