শেয়ারFacebookWhatsApp

ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর: ছয়দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

উদ্দীপক

যতিন বাবু এবং শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। যতিন বাবুর জন্ম ১৯৪৮ সালে এবং শফিক সাহেবের জন্ম ১৯৫২ সালে। বয়স এবং ধর্মের পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯৭১ সালে তারা এক সাথে না থাকলেও ঐ সময়কালে একই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে, যা তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে শেয়ার করেন।

Dinajpur · 2017

উত্তর

ছয়দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

উত্তর

জাতীয়তাবাদ হচ্ছে একধরনের মানসিক চেতনা বা অনুভূতি। জাতীয়তাবাদ বলতে একটি আদর্শকে বোঝানো হয় যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অনান্য সামাজিক ও রাজনেতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যতিন বাবু ও শফিক সাহেবের জন্মসাল আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা আসে। কিন্তু, বাঙালিরা তা মেনে নেয়নি এবং বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষাপটে ১৯৪৮ সালে ২৫ মার্চ 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় এবং ভাষার দাবিতে আন্দোলন পরিচালনা করা হয়। ১৯৫২ সালে জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকায় আসেন এবং এক জনসভায় ঘোষণা দেন- উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর পরই ৩০ জানুয়ারী 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় যার মাধ্যমে ভাষা আন্দোলন আরো বেগ পায়। আন্দোলনের ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি সারাদেশব্যাপী হরতাল ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ শে ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, শফিকসহ অনেকে শহিদ হন। আর তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। উদ্দীপকে উল্লিখিত যতিন বাবুর ১৯৪৮ সালে এবং শফিক সাহেব ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যা ভাষা আন্দোলনের সূত্রপাত ও ভাষা আন্দোলনের চরম পর্যায়কে তথা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সুদীর্ঘকালব্যাপী ভাষা আন্দোলনের ঘটনাকে মনে করিয়ে দেয়।

উত্তর

যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কাল অর্থাৎ, ১৯৭১ সালটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বক্তব্যের সাথে আমি একমত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদানের সাথে সাথেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, যা পরবর্তী ৯ মাস পর্যন্ত অব্যাহত ছিল। মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন ছিল সময়ের দাবিমাত্র। ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘ ২৪ বছরের শোষণ ও নির্যাতনের অবসান ঘটে। বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। উদ্দীপকে যতিন বাবু ও শফিক সাহেবের মধ্যে বয়স ও ধর্মের পার্থক্য থাকলেও তারা উভয়ই ১৯৭১ সালে যে ঘটনার অভিজ্ঞতা লাভ করেন তা মূলত উপরে আলোচিত মুক্তিযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭১ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।