উদ্দীপকে চিত্র 'ক'-এর আন্দোলনটি কীভাবে চিত্র 'খ'-এর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র 'ক' এর ভাষা আন্দোলন চিত্র 'খ' তথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস। এ আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের চেতনা সৃষ্টি হয়। যা বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির পথ সুগম করে এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমেই। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা ধাপে ধাপে স্বাধিকার থেকে স্বায়ত্তশাসন এং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম সবই ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনের প্রশ্নে বাঙালি জাতি প্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়। এ আন্দোলনে উদ্বুদ্ধ হয়েই তারা পাকিস্তানিদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয় এবং ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ ভাষাআন্দোলনের অনুপ্রেরণার মধ্য দিয়েই বাঙালিরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করে বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'ক'-এর আন্দোলনটি কীভাবে চিত্র 'খ'-এর ক্ষেত্রে ভূমিকা…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর