উদ্দীপকের বর্ণনায় কী ধরনের বৈষম্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণনায় সামরিক বৈষম্য প্রকাশ পেয়েছে। সামরিক বৈষম্য হলো সামরিক বাহিনীর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন বৈষম্য। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান সামরিক ক্ষমতায় চরম বৈষম্য করেছে। পশ্চিম পাকিস্তানের সামরিক শক্তিতে নিয়োগপ্রাপ্ত বাঙালির সংখ্যা ছিল অতি নগন্য। কোটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সামরিক বাহিনীতে অধিকাংশ পাঞ্জাবি সদস্য ছিল। ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে ২২১১ জন কর্মকর্তার মধ্যে ৮২ জন মাত্র বাঙালি ছিলেন। ১৯৬৬ সালের এক জরিপে দেখা যায়, সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে শীর্ষ ১৭ জন কর্মকর্তার মাত্র ১ জন বাঙালি নিয়োগ পান। এছাড়াও পশ্চিম পাকিস্তানের ৫ লক্ষ সেনাসদস্যের মধ্যে ২০ হাজার জন বাঙালি নিয়োগ দেওয়া হয়, যা ছিল পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের চরম বৈষম্য। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, সেনা কর্মকর্তা তাপস কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তার ছেলেকে বলেন, তার সময় পূর্ব পাকিস্তান থেকে প্রতিরক্ষা বাহিনীতে চাকুরি পাওয়া খুবই কঠিন ছিল। প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদগুলোতে পশ্চিমাদের নিয়োগ দেয়া হতো। যা উপরে আলোচিত সামরিক বৈষম্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় সামরিক বৈষম্যের ধরন প্রকাশ পেয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় কী ধরনের বৈষম্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর